খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

খড়গপুর পুরসভার গেটের বাইরে তুমুল উত্তেজনা। পুরসভার গেটে তালা লাগিয়ে চলল বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: খড়গপুর পুরসভার গেটের বাইরে তুমুল উত্তেজনা। পুরসভার গেটে তালা লাগিয়ে চলল বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুরসভার গেট খুলতে গেলে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। নিরাপত্তার খাতিরে লাঠিচার্জ শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের মারধর করে। পুরসভার সামনের রাস্তায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় স্তব্ধ গোটা এলাকা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু এই ঝামেলার কারণ কী?
সম্প্রতি প্রাক্তন পুরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন প্রদীপ সরকার-সহ ২৪ জন কাউন্সিলর। আজ, সোমবার (১২ অক্টোবর) চেয়ারম্যান নির্বাচনের কথা থাকলেও তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। বিজেপির অভিযোগ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আর কাউকে ওই পদে বসতে দেওয়া হবে না। তা নিয়েই সরগরম খড়গপুর পুরসভা। গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। গেটের বাইরে তৃণমূল কর্মীকে দেখেই শুরু হয় ডিম ছোড়াছুড়ি। পুরসভায় ঢুকতে যাওয়ার পথে তৃণমূল কাউন্সিলরদের গাড়ি আটকে দেওয়া হয়, তাঁদের গাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া তৃণমূল কাউন্সিলররা।
প্রসঙ্গত, খড়্গপুর পুরসভায় মোট ৩৫টি আসনের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ২৪টি ওয়ার্ড, বিজেপির দখলে রয়েছে ৬টি ওয়ার্ড। কংগ্রেসের দখলে ৪টি ওয়ার্ড আর সিপিএমের দখলে রয়েছে ১টি ওয়ার্ড। খড়গপুর পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন প্রদীপ সরকার। তবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেি তাঁকে সরিয়ে দিয়ে কল্যাণী ঘোষকে পুরপ্রধান করে তৎকালীন তৃণমূল সরকার। তাঁর বিরুদ্ধেই বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। দুর্নীতির অভিযোগে তাঁকে সরিয়ে দেওয়ার জন্যে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। 

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার