খড়্গপুরে রাজ্য সড়কের পাশে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর : মঙ্গলবার সাতসকালে বেনাপুর রাজ্য সড়কের পাশে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার।গলা কেটে খুন করা হয়েছে অনুমান পুলিশের।পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রায় কিশোরী এলাকায় বেনাপুর রাজ্য সড়কের(State High Way) ঠিক পাশে উদ্ধার হয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়গপুর গ্রামীন থানা এলাকায় ।

পুলিশের অনুমান প্রথমে ওই ব্যক্তিকে গলা কেটে খুন করে। তারপরে তার মাথা থেতলে দেওয়ার চেষ্টা হয়েছে। মৃত ব্যক্তির দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতল ,রক্তাক্ত অবস্থায় বড় পাথর(Stone) এবং তার পকেট থেকে উদ্ধার হয়েছে খুচরো কিছু পয়সা।

তবে মৃত ব্যক্তি কে তা তদন্ত চলাচ্ছে খড়গপুর গ্রামীন থানার(Kharagpur Rural P.S.) পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে খড়্গপুর গ্রামীন থানাতে। দুপুরের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে,মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ পরীক্ষার্থী । মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে পায়েল ভূঞা। পাটনা বিবেকানন্দ শিক্ষানীকেতনের সেন্টারের ছাত্রী ,পরে তাকে ডেবরা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেই খানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ পরীক্ষার্থীকে দেখার জন্য ডিস্ট্রিটিক কনভেনারে শুভেন্দু গুইন ডেবরা হাসপাতালে এলেন এবং দেখা করলেন যাতে কোন অসুবিধা না হয় তার ব্যবস্থা করলেন ।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত প্রায় ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার