খড়দার তরুণীকে ক্যাটারিংয়ে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাওড়ায় আটকে রেখে নির্মম অত্যাচার

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ক্যাটারিংয়ে কাজ দেবার নাম করে এক তরুণীকে পানশালায় কাজ করার চাপ । কয়েক মাস ধরে ঘরে আটকে নির্মম অত্যাচার। অভিযোগ খড়দহ থানায়(Kardaha P.S.)। পতিতাতলায় বিক্রি ও কিডনি বিক্রি করে দেবার হুমকি ।ঘটনার সূত্রপাত সোদপুর সুখচরের বাসিন্দা বছর ২৩ বছরের তরুণীর সাথে হাওড়ার ডোমজুড়ের আরিয়ান খানের পরিচয় হয় । ২০২৪ সালে ডিসেম্বর মাসে তরুণীকে ক্যাটারিংয়ে কাজের প্রস্তাব দিয়ে এই যুবক হাওড়ায় ডেকে পাঠায়। এরপর তরুণী কাজের জন্য ওখানে গেলে আরিয়ান খান(Arian Khan) ও তার মা শ্বেতা খান(Sweta Khan) এই তরুণীকে তাদের বাড়িতে আটকে রাখে।

মোবাইল ফোন কেড়ে রাখে ।এমনটাই অভিযোগ তরুণীর । অভিযোগ তরুণীকে জানায় ইভেন্টের কোনো কাজ নেই পানশালায়(Bar) ডান্স করতে হবে। তার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তরুণী রাজি না হওয়ায় তাকে প্রচন্ড মারধর করে । এরপর তাকে তাদের বাড়িতে আটকে রেখে জোর করে বাড়ির কাজ করাতো। কাজ করতে না চাওয়ায় চলত নির্মম অত্যাচার। শরীরের একাধিক জায়গায় রড,লাঠি দিয়ে নির্মমভাবে মারধর চালাতো । এমনকি মাথার চুল কেটে দেওয়া,গোপনাঙ্গে রড ঢোকানোর চেষ্টা, মারধরের সময় চিৎকার করলে জুটতো প্রাণে মেরে ফেলার হুমকি। 

পতিতালয়ে বিক্রি ,কিডনি বিক্রি করে দেবার মত হুমকি দেওয়া হত তরুণীকে। শুক্রবার ভোরে ক্যামেরা বন্ধ করে তরুণী হাওড়ার ডোমজুড় থেকে তার খড়দহের বাড়ি পালিয়ে আসে ।এরপর তাকে খড়দহ বলরাম হসপিটালে(Balaram Hospital) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে সাগর দত্ত মেডিকেল কলেজে(Sagar Dutta Hospital) স্থানান্তরিত করা হয়।  তরুণী আরিয়ান খান ও তার পরিবারের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ জানায়।  ঘটনার তদন্তে শনিবার হাওড়ায় যায় খড়দহ থানার পুলিশ।আরিয়ান খান এবং তার মা পলাতক। পুলিশ তাদের খুঁজছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য