তৃণমূল কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ, অভিযুক্ত দলের কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল কাউন্সিলরকে ফের নিগ্রহের অভিযোগ। ফোন কেড়ে নিয়ে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ট্রেড ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খড়দহে।

সূত্রের খবর, খড়দহ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুরীতা গোস্বামী মুখোপাধ্যায়। অভিযোগ, তাঁকে হেনস্থা করে দলেরই কর্মী সমীর বোস। ওয়ার্ডের মধ্যেই তাঁর মোবাইল প্রথমে কেড়ে নেওয়া হয়। এখানেই শেষ নয়, মোবাইল কেড়ে নেওয়ার পরেও মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরেই খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর মধুরীতা গোস্বামী মুখোপাধ্যায়। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিয়েছে খড়দহ থানার পুলিশ। তদন্তে নেমে অভিযুক্ত সমীর বোসকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।

এরপরেই আতঙ্কে রয়েছেন কাউন্সিলর মধুরীতা গোস্বামী মুখোপাধ্যায়। বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন। ফের তাঁর ওপর আক্রমণ হতে পারে ভেবে আতঙ্কে রয়েছেন তিনি। কীভাবে একজন কাউন্সিলরকে এইভাবে হেনস্থা করা হতে পারে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি বলেছেন গোটা ঘটনা দলকে জানাবেন।

স্থানীয়রা জানিয়েছেন, একজন কাউন্সিলরই যদি আতঙ্কে ভোগেন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কাউন্সিলরের ক্ষমতা থাকার পরেও তাঁর ওপর এই ধরনের হামলা ঘটলে, সাধারণ মানুষ কোথায় যাবেন? কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে?

খড়দহের পুরপ্রধান নিলু সরকার জানিয়েছেন, কাউন্সিলর মধুরীতা গোস্বামী মুখোপাধ্যায়ের উচিৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো। অন্যদিকে, তিনি আরও বলেছেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে দলের একনিষ্ঠ কর্মী। ভাল সংগঠক হিসেবে তাঁর ভূমিকা রয়েছে বিস্তর। অভিযুক্তের দাবি, তাঁর বিরুদ্ধে কাউন্সিলর মধুরীতা গোস্বামী মুখোপাধ্যায় মিথ্যে অভিযোগ এনেছেন। কাউন্সিলরকে তোলাবাজ বলে কটাক্ষ কেরছেন তিনি। তাঁর জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছেন সমীর বোস।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের