খড়গ্ৰামে বিজেপি প্রার্থীর প্রচারে বোমা ফাটিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গ্রাম: মুর্শিদাবাদ জেলার খড়গ্ৰামে বিজেপি প্রার্থীর উপর হামলা,ব্যাপক মারধর বিজেপি প্রার্থীর স্বামীকে। এই ঘটনাকে কেন্দ্র করে খড়গ্রাম এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার বিকেলে। রবিবার খরগ্রাম থানার(Khargram P.S.) চন্দ্র সিংহবাটি গ্রামে নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূলের হামলার মুখে পড়ে বিজেপি প্রার্থী মালতি মাল(Malati Mal) সহ বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তারা যখন গ্রামের মধ্যে প্রচার চালাচ্ছিলেন সেই সময় তৃণমূলের পক্ষ থেকে তাদের প্রচার অভিযানের সামনে বোমা ফাটানো হয়।

এই ঘটনায় বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে তখন এটি একজন বাচ্চা ছেলে ভুল করে ফাঠিয়েছে বলে তৃণমূল নেতৃত্ব বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। একে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বাদানুবাদ হয়। বেশ কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল ওই এলাকায়। বিজেপিকে প্রচারে নানাভাবে ভয় দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে ছোট ছোট ছেলেরা বিজেপির প্রচার যখন যাচ্ছিল সেই সময় একটা পটকা ফাটিয়েছে।

তাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করছে বিজেপি। যত সময়ে এগোচ্ছে নির্বাচনে ততই চারদিকে নির্বাচনী প্রচার কে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সংঘাত দেখা দিচ্ছে। এদিকে রবিবার সকালেও প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন বহরমপুরের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বেশ কিছুক্ষণ কংগ্রেস কর্মীরা এই ঘটনায় প্রতিবাদ জানান বহরমপুরের রাস্তায় বিক্ষোভ দেখিয়ে। শনিবারের পর রবিবারও প্রচারে বেরিয়ে শাসকদলের বাঁধার মুখে পড়েন অধীর রঞ্জন চৌধুরী।

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….