খেজুরিতে নাবালিকা ধর্ষণকাণ্ডে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,খেজুরি:পূর্ব মেদিনীপুরের খেজুরি আবারও শিরোনামে। এলাকাজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে নাবালিকা ধর্ষণকাণ্ডে বিজেপির নাম জড়িয়ে পড়ার ঘটনায়। অভিযোগ, বিজেপি কর্মীর ১৫ বছর বয়সী ছেলের বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের(Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ঘটনা এখানেই শেষ নয় ।অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতৃত্ব গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য টাকার খেলা শুরু করেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান(Khejuri Panchayet Pradhan) কলিপদ মণ্ডল ব্যক্তিগতভাবে চেষ্টা করেন, ঘটনাটি “চুপিচুপি মিটমাট” করে ফেলার। অভিযোগ, প্রথমে ভুক্তভোগী পরিবারের হাতে ৩০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। যাতে তাঁরা বিষয়টি প্রকাশ না করেন। কিন্তু পরিবারের তরফে আরও টাকা দাবি করা হলে সেই চুক্তি ভেস্তে যায়। এরপরই পরিবারের সদস্যরা সরাসরি থানায় অভিযোগ দায়ের করেন। তালপাটিঘাট কোষ্টাল থানার (Talpatigaht Costal P.S.)পুলিশের দ্রুত তৎপরতায় নাবালক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল বিতর্ক। স্থানীয়দের দাবি, বিজেপি নেতারা শুরু থেকেই এই জঘন্য অপরাধকে ঢাকতে মরিয়া ছিলেন। এমনকি টাকার বিনিময়ে ন্যায়বিচারকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। এলাকাজুড়ে এখন তীব্র ক্ষোভ।

“টাকা দিয়ে ন্যায় কেনা যায় না, অপরাধ ঢেকে রাখা যায় না — এবার বিজেপি সেটা বুঝবে,” এমনটাই ক্ষোভের সুর স্থানীয় বাসিন্দাদের কণ্ঠে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যেহেতু অভিযুক্ত ও ভুক্তভোগী উভয় পরিবারই বিজেপি-ঘনিষ্ঠ, তাই ভবিষ্যতে অভিযোগ প্রত্যাহারের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে স্থানীয় মানুষের চাপ ও প্রশাসনের কড়া নজরদারিতে এবার ধামাচাপা দেওয়া সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।পুলিশ সূত্রে খবর, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। প্রমাণের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।এদিকে তৃণমূল সহ বিরোধী দলগুলির তরফে বিজেপির ভূমিকার তীব্র নিন্দা জানানো হয়েছে। কাঁথি(kathi) সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পণ্ডা জানিয়েছেন, “যে দল টাকায় অন্যায়ের বিচার করতে চায়, তাদের মুখে সমাজরক্ষার বুলি মানায় না।”খেজুরির এই ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল রাজনীতি — ন্যায়বিচারের দাবিতে সোচ্চার সাধারণ মানুষ, আর বিতর্কের কেন্দ্রে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়