স্কুলের প্রধান শিক্ষকের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সহ শিক্ষক, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,খেজুরি: স্কুলের প্রধান শিক্ষকের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সহ শিক্ষক,বিজেপির শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ওসির নাম করে যে আক্রান্ত সেই শিক্ষকের বাড়ির লোককে হুমকির অভিযোগ।কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে(Kolaghat) এক স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়ে ছিলেন,এবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে(Khejuri) কর্মক্ষেত্রে হেনস্থার শিকার পঞ্চাশ ঊর্ধ প্রাথমিক স্কুলের শিক্ষক।অভিযোগ ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।খেজুরি দু’নম্বর ব্লকের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার সাহেবনগর প্রাথমিক স্কুলের(Sahebnagar Primary School) আহত শিক্ষকের নাম বটকৃষ্ণ দাস।অভিযোগকারিণী ধরিত্রী দাসের অভিযোগের ভিত্তিতে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ প্রধান শিক্ষক অসীম মন্ডল এর বিরুদ্ধে একটি মামলার রুজু করে তদন্ত শুরু করেছেন।পরিবারের অভিযোগ,2020 সালে বৎকৃষ্ণ দাসের ব্রেন স্ট্রোক হয়।তার অসুস্থতার কারণ দেখিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দিনের পর দিন তাকে মানসিক ভাবে হেনস্থা করতেন।

শেষ বার অসুস্থতার কারণে তিনি ওড়িশায়(Orissa) ডাক্তার দেখাতে গিয়েছিলেন।একটু সুস্থ হয়ে গত ১১ সেপ্টেম্বর তিনি যখন স্কুলে আসেন,অভিযোগ, তাকে স্কুলে ঢুকতে বাধা দেয় প্রধান শিক্ষক অসীম মন্ডল,মানসিক নির্যাতন করা হয়।এমন কি মানসিক টর্চার এমন পর্যায়ে যায়,অসুস্থ বটকৃষ্ণ বাবু হাই প্রেসারের কারণে রেগে গিয়ে কটুবাক্য বলে ফেললে তা ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয় প্রধান শিক্ষক।পরের দিন ও স্কুলে যাওয়ার চেষ্টা করেন বটকৃষ্ণ দাস।স্কুলে প্রধান শিক্ষক তার মা কে এনে তার পা ধরে ক্ষমা চাইতে বলেন এবং সেটা ভিডিও করে সমাজমধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলেন।সেই ঘটনার প্রতিবাদ করলে প্রধান শিক্ষক ও তার মা ধাক্কা দিয়ে ওই শিক্ষককে মাটিতে ফেলে দেন।মানসিক অবসাদে তিনি বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে যান।নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে।তড়িঘড়ি তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক।তার মুখের এবং নাকের হাড় ভেঙে গিয়েছে।তারা পুলিশের দ্বারস্থ হলে ওই এলাকার শিক্ষা কর্মাধ্যক্ষ বিজেপি নেতা রাজেন্দ্রনাথ ভূঁইয়া তাদের বাড়ি গিয়ে খেজুরি কোস্টাল থানার(Khejuri Costal P.S.) ওসির নাম করে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেন।

শিক্ষা কর্মাধ্যক্ষ রাজেন্দ্রনাথ ভূঁইয়া জানিয়েছেন,ওই স্কুলের দুজন শিক্ষকের মধ্যে প্রায় সময় ঝামেলা হয় বেশ কয়েকবার তিনি নিজের দায়িত্বে ঝামেলা মিটিয়েছেন। এই ঝামেলার বিষয় তার কাছে খবর আছে তিনি শুধু ওসির সঙ্গে কথা বলেছিলেন। এর বাইরে কিছুই না।খেজুরি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমুদ্ভব দাস বলেন, খেজুরি দুই নম্বর ব্লকের যবে থেকে বিজেপি পঞ্চায়েত সমিতি পেয়েছে তারা সাধারণ মানুষের কোনদিন পাশে দাঁড়ায় না।ওই পরিবারে যদি কোন সাহায্য প্রয়োজন হয় তিনি সাহায্য করবেন।যার বিরুদ্ধে বিস্তর অভিযোগ সেই প্রধান শিক্ষক অসীম মন্ডল সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন উল্টে, সম্পূর্ণ দোষ আক্রান্ত পার্শ্বশিক্ষক বটকৃষ্ণ দাসের উপরে চাপিয়েছেন।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন