কাউন্সিলরদের কোন্দলে ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যানের কুর্সি খালি

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা:কাউন্সিলরদের কোন্দলে বর্তমানে চেয়ারম্যান বিহীন তৃণমূল পরিচালিত পুরসভা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার(Chandrakona) ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান(Durga Sankar Pan) দলীয় নির্দেশ মেনে বেশ কয়েকদিন আগে ইস্তফা দেন ঘাটালে মহকুমাশাসকের কাছে।লোকসভায় ভোটের ফলাফলের হিসেব অনুযায়ী পৌরসভার দশটি ওয়ার্ডের মধ্যে, ২-৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও বাকি সমস্ত ওয়ার্ডেই পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল ।

রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে, তাই ফল খারাপ হওয়ার জন্য দুর্গাশঙ্কর পানকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুর চেয়ারম্যানের(Chairman) পদ থেকে পদত্যাগ করতে হয়। তার পরিবর্তে ক্ষীরপাই পুরসভার ১০  নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দাসকে(Bikas Das) চেয়ারম্যান করা হবে বলে ঘোষণা করে তৃণমূলের নেতৃত্ব ।এতেই বেঁকে বসে অন্যান্য কাউন্সিলরেরা, বিকাশকে মেনে নেবে না বলে লিখত আকারে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে জানিয়ে দেন কাউন্সিলরা।

কারণ বিকাশ দাস ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর সেই ১০ নম্বর ওয়ার্ডে ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। তার পরিবর্তে অন্য কাউকেও চেয়ারম্যান করা হোক এই দাবি নিয়ে দলের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানান তারা।এই দোলাচলে বর্তমানে পুরসভার চেয়ারম্যান পদ শূন্য। আর এতেই পুরবাসীর পরিষেবার কাজে ব্যাঘাত ঘটবে বলে দাবি তুলে সরব বিজেপি।তবে গোটা ঘটনায় তৃণমূলের এই কলহকে ধামাচাপা দিতে ব্যস্ত তৃণমূল নেতারা। তবে তৃণমূল নেতৃত্বের দাবী তত্বাবধন হিসাবে পুরসভা চালাচ্ছে প্রাক্তন চেয়ারম্যান দূর্গাশঙ্কর পান।তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি  দলীয়ভাবে ঘোষণা করা ভাবী চেয়ারম্যান বিকাশ দাস। গোটা ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে শোরগোল।

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে