একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন ঘিরে নতুন করে কোনও লড়াই হল না। তৃণমূল ও কংগ্রেসের কোনও সদস্যই উপস্থিত না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নদিয়ার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। সভাপতি পদে নির্বাচিত হলেন বিজেপির মঞ্জু সরকার। তাঁকে ঘিরেই এদিন উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মী-সমর্থকেরা। গত পঞ্চায়েত সমিতি নির্বাচনে কৃষ্ণগঞ্জের মোট ২১ টি আসনের মধ্যে ১২ টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছিল ৮ টি আসনে। বাকি একটি আসন গিয়েছিল কংগ্রেসের দখলে। সংখ্যাগরিষ্ঠতার জেরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি হন তৃণমূলের কাকলি দাস এবং সহ-সভাপতি নির্বাচিত হন অনুপ দাস।

তবে পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির ছবিও বদলাতে শুরু করে। অভিযোগ, তৃণমূলের একাধিক সদস্য পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে নিয়মিত যাতায়াত বন্ধ করে দেন। কয়েকজন সদস্য পদ থেকেও সরে দাঁড়ান। এই পরিস্থিতিতে সভাপতি কাকলি দাস এবং সহ-সভাপতি অনুপ দাসও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপরই নতুন করে সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের দিন নির্ধারিত হয়। সেই অনুযায়ী এদিন কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে তৃণমূল এবং কংগ্রেসের কোনও সদস্য উপস্থিত না থাকায় বিজেপির মঞ্জু সরকারকে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ঘোষণা করা হয়। ফলে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ চলে যায় বিজেপির হাতে।

আরও পড়ুন: বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

বোর্ড দখলের খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পঞ্চায়েত সমিতির চত্বরে শুরু হয় বিজয় উদযাপন। কোথাও ঝুমুর নাচ, কোথাও আবার তাসার তালে আনন্দে মাতেন কর্মীরা। গেরুয়া আবিরে রীতিমতো উৎসবের চেহারা নেয় পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণ।এদিন কৃষ্ণগঞ্জের বিডিও-র উপস্থিতিতেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাহিনীকে মোতায়েন রাখা হয় বিডিও অফিস ও সংলগ্ন এলাকায়।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার