বঙ্গভঙ্গ ছক! কেন্দ্র-কেএলও বৈঠক, প্রেস বিজ্ঞপ্তিতে চাঞ্চল্যকর তথ্য

প্রেস বিজ্ঞপ্তিতে কোচ-কামতাপুর বাসিন্দাদের শুভেচ্ছা জানান কেএলও নেতা জীবন সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির (BJP) একাধিক নেতা বারবার দাবি তুলেছিলেন বঙ্গ ভঙ্গের। উত্তরবঙ্গ, গোর্খ্যাল্যান্ড, কোচ-কামতাপুর, রাঢ় অঞ্চলকে বারবার আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন বিজেপি এবং বিজেপি ঘনিষ্ঠ নেতৃত্ব। বারবার মিলে গিয়েছে বিজেপি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও- সুর। এবার কেএলও (KLO) নেতা জীবন সিংহের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। বাংলা ভাগের চক্রান্ত। আর তা নিয়েই হয়েছে বাংলার বাইরে গোপন বৈঠক।

প্রেস বিজ্ঞপ্তির বয়ান অনুযায়ী, পৃথক কামতাপুর রাজ্য হবেই। তা নিয়ে কেন্দ্রের (CENTRAL) সঙ্গে বৈঠক করতে দেশে ফিরছে কেএলও’র একাধিক নেতা। এতদিন না কি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা’র মধ্যস্থতায় চলছিল বৈঠক। সেই বৈঠক প্রায় শেষ পর্যায়ে। সম্প্রতি হতে পারে চূড়ান্ত দ্বিপাক্ষিক বৈঠক। লেখা রয়েছে, আপাতত কেএলও নেতৃত্ব মায়ানমারে গা ঢাকা দিয়ে আছে।

প্রেস বিজ্ঞপ্তিতে কোচ-কামতাপুর বাসিন্দাদের শুভেচ্ছা জানান কেএলও নেতা জীবন সিংহ। তার মানে বাংলা ভাগ নিয়ে বৈঠক গোপনে গোপনে হয়েছে দীর্ঘ দিন ধরে। সেই লাগাতার বৈঠকের শেষ পর্যায় আসতে চলেছে। এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসা মাত্র ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। অন্যদিকে, রাজ্যের শাসক দলের দাবি ‘কোনও মতেই বঙ্গ ভঙ্গ মেনে নেওয়া হবে না’।

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক