কোলাঘাটের ৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৯ দিন ধরে বন্ধ শিশুদের খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট: ছটি অঙ্গনওয়ারি কেন্দ্রেতে প্রায় নয়দিন মিলছে না খাবার। অভিযোগ শিশুদের পরিবারের।স্থানীয় বিডিওকে গত বুধবার জানানো হলেও তিনিও পরিদর্শনে আসেননি বলে দাবি ।কোলাঘাট ব্লকের সিদ্দা দুই অঞ্চলের ছটি আইসিডিএস(ICDS) কেন্দ্রে গত ন’দিন ধরে বাচ্চাদের খাবার বন্ধ।কোনো কেন্দ্রে আট দিন ধরে আবার ,কোনটায় ছ’দিন ধরে বাচ্চা ও প্রসূতিদের খাবার বন্ধ,সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতের কাঁটামনি,গোপালনগর, দেহাটিতে দুটো,ধুলিয়ারা, গুরচাকলি মোট এই ৬ টি আইসিডিএস সেন্টারের বাচ্চাদের খাওয়ার বন্ধ রয়েছে ।এই মুহূর্তে ৬ টি ICDS কেন্দ্রে প্রায় ২০০ বাচ্চা পড়াশোনা করছে।

খাবার(Food) বন্ধের একটাই কারণ চাল নেই। অপরদিকে আইসিডিএস এর শিক্ষক ও গর হাজির, স্থানীয়দের কাছে খোঁজ মিললো তিনি অন্য জেলায় রয়েছেন। তিনি আসলেও পড়ান না ঠিক মতো। আবার এখন খাবার মিলছেনা। অভিভাবকরা কারণ জিজ্ঞাসা করলে তার একটাই বক্তব্য সরকার থেকে চাল আসেনি, অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন তিনি। যা নিয়ে রীতিমতো ক্ষুব্দ এলাকাবাসী।বিজেপির কোলাঘাট ব্লকের বিরোধী দলনেতা জানিয়েছেন, খাবার অমিল এর কথা তিনি বিডিওকে জানিয়েছেন।

চিঠিও দিয়েছেন । কিন্তু বিডিও(BDO) আশ্বাস দেওয়ার পরেও পরিদর্শনে আসেন নি। অঙ্গনওয়ারী তৈরির মূল উদ্দেশ ছিল যাতে প্রসূতি ও শিশুরা সুসম খাবার(Healthy Food) পায়। যেখানে খাবারই অমিল, সেখানে সুসম আহার এর খোঁজ বিলাসিতা ভাবছেন গ্রামবাসীরা। অপরদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাটি জানার পর তড়িঘড়ি স্থানীয় অঞ্চল প্রদান কে সমস্যা সমাধানের নির্দেশ দেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের