নাবালিকাকে মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার অপরাধে নিউটাউন থেকে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট:গত শনিবার এক নাবালিকাকে যৌন হেনস্থার পরে মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে।গুরুতর অবস্থায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাবালিকা।অভিযুক্তকে নিউটাউন(Newtown) থেকে গ্রেফতার করল কোলাঘাট থানার পুলিশ।পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন গ্রামের এক নাবালিকা মেয়েকে গত শনিবার যৌন হেনস্থা করে তার মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানা যায়, তারা যখন কাজে বেরিয়েছিলেন ঠিক সেই সময় ওই অভিযুক্ত যুবক তার নাবালিকা মেয়েকে বাড়িতে একা পেয়ে তাঁর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে যৌন হেনস্থা করে তারপর নাবালিকার মলদ্বারে নৃশংস ভাবে ভাঙা চামচ ঢুকিয়ে দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে তমলুক জেলা হাসপাতালে(Tamluk Hospital) ভর্তি করা হয়েছিল।অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোলাঘাট থানায়(Kolaghat P.S.) অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা।

সোমবার রাতে কোলাঘাট থানার পুলিশ মূল অভিযুক্ত মমতাজ হোসেনকে গ্রেফতার করে কলকাতার নিউটাউন থেকে।ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল মূল অভিযুক্ত। ধৃত অভিযুক্তের সঙ্গে ওই নাবালিকার পুরনো কোন শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পসকো(Posco) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।এদিকে,কলকাতার যুবক বেলঘরিয়ার বাড়ি কাজের সূত্রে বোলপুরে আর সেখানেই তার এক স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তার কাজের সাইডে থাকা এক লেবারে স্ত্রী সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ। আজ সকালে অভিযুক্তকে স্ত্রী সমেত হাতেনাতে ধরল অভিযোগকারী মহিলা ও তার দিদি।

শান্তিনিকেতনের পূর্ব পল্লীতে হাতেনাতে তাকে ধরে এবং সেখানেই তাকে পায়ের জুতো খুলে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও তখন ওই যুবক পুলিশ আসার আগেই ওই এলাকা থেকে উধাও। দুই মহিলা অর্থাৎ অভিযোগকারী ও অভিযোগ কারী দিদি দুজনেই শান্তিনিকেতন থানায় এসেছে।যদিও এখনো পর্যন্ত শান্তিনিকেতন থানায় (Shantinikatan)কোনো লিখিত অভিযোগ হয়নি।

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?