কলকাতার ৫ টি গুরুত্বপূর্ণ রুটে বাড়ল অটো ভাড়া, দেখে নিন নতুন চার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে জ্বালানির দামে লাগামছাড়া বৃদ্ধি। তার সরাসরি প্রভাব এবার পড়ল কলকাতার রাস্তায়। শহরে ফের বাড়ল অটো ভাড়া, যা সাধারণ যাত্রীদের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অটোচালকদের দাবি, ক্রমবর্ধমান LPG-র খরচ সামাল দিতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিশেষ করে বিধাননগর ও আশপাশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রুটভেদে ২ থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের আগে অস্ত্র জমা দেওয়া বাধ্যতামূলক, কড়া নির্দেশিকা জারি করল কমিশন

কোন রুটে কত বাড়ল ভাড়া?
উল্টোডাঙা থেকে সেক্টর ৫ রুটে যাত্রীদের এখন ৫ টাকা বেশি গুনতে হচ্ছে। আগে যেখানে ভাড়া ছিল ৩৫ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৪০ টাকা।

মানিকতলা থেকে ফুলবাগান রুটে ভাড়া বেড়েছে ২ টাকা-এখন দিতে হবে ১৭ টাকা।

ফুলবাগান থেকে গিরিশ পার্ক যেতে বাড়তি ৩ টাকা দিতে হবে, ফলে ভাড়া দাঁড়িয়েছে ২৩ টাকা।

উল্টোডাঙা থেকে ট্যাঙ্ক নম্বর ১২ রুটে ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে, অর্থাৎ ৫ টাকা বৃদ্ধি।

এছাড়া ট্যাঙ্ক নম্বর ১৩ থেকে ফুলবাগান রুটে ভাড়া ২ টাকা বাড়িয়ে ১৪ টাকা থেকে ১৬ টাকা করা হয়েছে।

কেন বাড়ল ভাড়া?
অটোচালকদের বক্তব্য অনুযায়ী, গত কয়েক দিনে LPG-র দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র ৯ দিনের ব্যবধানে দু’দফায় মোট ১৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে অটো গ্যাসের। ফলে দৈনিক খরচ বেড়ে যাওয়ায় আগের ভাড়ায় পরিষেবা চালানো কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি ছাড়া অন্য কোনও পথ খোলা নেই বলেই মনে করছেন চালকরা। তবে যাত্রীদের একাংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব যে সরাসরি শহরের গণপরিবহণে পড়ছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে