দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : ভোটের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হল আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্রের বাড়ি থেকে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রের বাড়ি গড়িয়ার ৫২ পল্লী এলাকায়। এই ঘটনায় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বিজয় হালদার ওরফে ভুতুম ও হিরন্ময় নস্কর ওরফে রানা। হিরন্ময় আশুতোষ কলেজে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র। হিরন্ময়ের বাড়ি থেকে ১টি ওয়ান শাটার, ২টি ৭এমএম পিস্তল, ৩০ রাউন্ড কার্তুজ ও ৫ কেজি বারুদ উদ্ধার করা হয়েছে। ২৫টি সুতলির বাণ্ডিল উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এত বিশাল বিশাল পরিমাণ অস্ত্র এল পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতদের সঙ্গে অস্ত্র চোরাচালানের কোনও যোগ রয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতদের মধ্যে বিজয়ের বিরুদ্ধে খুনের মামলার অভিযোগ রয়েছে।

এই প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়জল বিন আহমেদ জানান, রবিবার সন্ধ্যাতেই অস্ত্র মজুতের খবর আমাদের কাছে আসে। এরপরই একজনকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আশুতোষ কলেজের ছাত্রের কথা উঠে আসে। এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েই এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।

Published by:

Share Link:

More Releted News:

LIVE

উৎপাত করতে পারেনি, পারবেও না, সাত সকালেই বার্তা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ