হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

এবার আইনি গেরোয় জনপ্রিয় কীর্তন শিল্পী তথা রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সী। তাঁর মনোনয়ন ঘিরেই বিতর্ক তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আইনি গেরোয় জনপ্রিয় কীর্তন শিল্পী তথা রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সী। তাঁর মনোনয়ন ঘিরেই বিতর্ক তুঙ্গে। তাঁর হলফনামায় একাধিক ত্রুটির অভিযোগ উঠেছে। মামলা গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। মামলার আপডেট অনু যায়ী, শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে রাজারহাট-গোপাল পুরের বিধায়ক হয়েছিলেন অদিতি মুন্সী। অসাধারণ ব্যবহার, সুন্দর গানের কন্ঠ, সবটাই হাতিয়ার করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন অদিতি। প্রচারে নেমে যাঁরাই তাঁর কাছে গান শুনতে চেয়েছেন, আব্দার পূরণ করেছেন তিনি। কাউকে নিরাশ করেননি। এছাড়া নিজের বিধানসভা এলাকার অনেক উন্নয়নও করেছেন তিনি।

তাই এবারেও তাঁর উপরেই ভরসা রেখেছে মুখ্যমন্ত্রীর দল। কিন্তু এবার তাঁর মনোনয়ন ঘিরেই বিতর্কের সৃষ্টি হল। ঘটনা গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত৷ বর্তমান রাজারহাট-গোপাল পুরের বিদায়ী বিধায়ক৷ তাঁর মনোনয়নকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন একই কেন্দ্রের নির্দল প্রার্থী অরিন্দম ঘোষ। হলফনামায় একাধিক ত্রুটির অভিযোগ তুলেছেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। অরিন্দম ঘোষের অভিযোগ, অদিতি মুন্সীর হলফনামায় একাধিক ত্রুটি রয়েছে৷ আগামী সোমবার মামলার শুনানি হবে। পেশায় কীর্তন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি।

জি বাংলার মিউজিক রিযেলিটি শো ‘সারেগামাপা’ থেকেই তাঁর জনপ্রিয়তা হয়। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ আর একই বছরে বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি৷ একুশের ভোটে তিনি ছিলেন নিউকামার! আর এবার, তিনিই হেভিওয়েট! দ্বিতীয়বারের জন্য তাঁকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তৃণমূল! সম্প্রতি আবার মা হয়েছেন তিনি, ছেলের সমস্ত দায়িত্ব পালন করেই প্রচারে ঝড় তুলছেন তিনি। তাই এবারেও তৃণমূলের মাস্টারস্ট্রোক তিনি। কিন্তু এবার নতুন কর আইনি ঝামেলায় পড়লেন অদিতি মুন্সী।

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩