হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিপাকে পড়ল কালীঘাট তৃণমূল। আপাতত সেই অ্যাকাউন্টগুলি খোলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ‘অন্য বেসরকারি ব্যাঙ্কে বন্ধ অ্যাকাউন্টগুলি থেকে দৈনিক কাজের জন্য টাকা তোলার ব্যবস্থা করা হয়েছে। স্পেশাল অফিসারও নিয়োগ করা হয়েছে। তিনিই সবটা দেখছেন। কারা আসল তৃণমূল এই বিচার না হওয়া পর্যন্ত নতুন করে কোনও নির্দেশ দেওয়া হবে না। দুর্গাপুজোর পর পুরো বিষয়টি ফের শুনব।’ আদালত আরও জানিয়েছে, অ্যাকাউন্ট খুলতে গেলে রাজ্য সরকারের তরফে হলফনামার প্রয়োজন। পাল্টা কালীঘাট তৃণমূলকেও হলফনামা দিয়ে বিষয়টি জানাতে হবে। তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তারপরেই ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় রাজ্য সরকার ও কালীঘাট তৃণমূলকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হরিশ মুখার্জী রোড এলাকায় তৃণমূল কংগ্রেসের থাকা চারটি ব্যাঙ্ক তদন্তের স্বার্থে ফ্রিজ করে দিয়েছিল পুলিশ। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল শিবির। যদিও রাজ্যের তীব্র আপত্তির জেরে আপাতত সেই ফ্রিজ অ্যাকাউন্টগুলি খোলার অনুমতি এদিন দেয়নি হাইকোর্ট।

আরও পডুন: রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

কালীঘাট তৃণমূলের আর্জির পাল্টা রাজ্য সরকার আদালতে তীব্র আপত্তি জানিয়ে বলে, এই চারটি অ্যাকাউন্টগুলিতে দেবরাজ চক্রবর্তী একাধিকবার ১০ কোটি করে দিয়েছেন। লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে ৩০ কোটি টাকাও দেওয়া হয়েছে। আরও দাবি, সুমিত রায় ৭ কোটি দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে। সুমিত ও দেবরাজ বিভিন্ন মামলায় অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাই তদন্ত চলাকালীন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোলার অনুমতি দিতে তীব্র আপত্তি জানায় রাজ্য। দুপক্ষের সওয়াল জবাব শেষে আপাতত বিষয়টি নিয়ে পুজোর পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য।

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন