‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। যার ফলে অস্বস্তিতে পড়লেন তৃণমূল সাংসদ। ‘৪ তারিখের পর দিল্লির কোন বাবা বাঁচাবে দেখব, অমিত শাহকে বলব সেদিন বাংলায় থাকতে। ভোটের রেজাল্টের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজবে’, রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে এমনই কিছু কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।

সেই মামলারই আজ, বৃহস্পতিবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। যাতে অভিষেকের মন্তব্য নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই মামলা প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য কল্যাণবাবুকে বলেন, ‘আপনি বলছেন আপনার মক্কেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিন বারের সাংসদ। তিনি কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন? নির্বাচনের আগে কেন এমন করা হবে? যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার মতো কালো ইতিহাস রয়েছে।’ পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উস্কানিমূলক মন্তব্য করেছেন। রাজনৈতিক দলের নেতারা সভা থেকে এমন মন্তব্য করে ফেলেন।’ যদিও কল্য়াণের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। তিনি বলেন, ‘অন্য কারও বিষয়ে এখানে আলোচনা হচ্ছে না। আপনি আদালতে এসেছেন তাই আপনাকে প্রশ্ন করা হচ্ছে। সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করবেন কেন? তাঁর কাছ থেকে কি এমন উস্কানিমূলক মন্তব্য আশা করা যায়? পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ইতিহাস অন্য কথা বলছে। একজন সাংসদের কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি বিচক্ষণ মন্তব্য করবেন, এটাই তো হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে যে কোনও দল জিততে বা হারতে পারে। এক জন সাংসদের কি এমন মন্তব্যের প্রয়োজনীয়তা রয়েছে?

আরও পডুন: গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এরপরেই কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ। আপাতত রক্ষাকবচ দেওয়া হয়েছে। তবে তৃণমূল সাংসদ দেশের বাইরে আদালতকে না জানিয়ে যেতে পারবেন না। অভিষেককে তলব করতে হলে ৪৮ ঘন্টা আগে নোটিস দিতে হবে পুলিশকে। ভার্চুয়ালি হাজিরা দিতে পারবেন না তৃণমূল সাংসদ। একই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি নাকচ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে তদন্ত চলবে। আগামী ২০ জুলাই মামলার পরবর্তী শুনানি।

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল কার্তুজ-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন