রবিতে কলকাতায় ম্যারাথন, ঘর থেকে বের হওয়ার আগে জানুন যান নিয়ন্ত্রণ সম্পর্কে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের আগামী রবিবার শহরে অনুষ্ঠিত হতে চলেছে ম্যারাথন। সেই উপলক্ষ্যে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আংশিক বন্ধ রাখা হবে। বহু রাস্তায় যান নিয়ন্ত্রণ হতে চলেছে। এদিন কলকাতার যান চলাচলে পরিবর্তন আনা হয়েছে। ডিসেম্বর মাসের ছুটির দিনে অনেকেই ঘুরতে বের হন। কিন্তু এই দিন বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নিন যান নিয়ন্ত্রণ সম্পর্কে।

অন্যদিকে, শনিবার রাত এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে রেডরোড। রবিবার সকাল ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে নিউ রোড খিদিরপুর রোড হসপিটাল রোড ডাফরিন রোড ও আউটরাম রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্সওয়ে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা।

বেশ কিছু রাস্তায় ঘুরপথে যানবাহন চলাফেরা করানো হবে। যেমন গড়িয়াহাট ফ্লাইওভারের পূর্ব দিকের অংশ দিয়ে উত্তরমুখী গাড়ি চলবে। নিচের রাস্তা দিয়ে চলবে দক্ষিণমুখী গাড়ি। বালিগঞ্জ সার্কুলার রোডের পূর্বমুখী গাড়িগুলোকে রিচি রোড দিয়ে ঘোরানো হবে। শরৎ ঘোষ রোডে গাড়িগুলোকে দেশপ্রিয় পার্ক থেকে গরিয়াহাট ক্রসিং হয়ে গোলপার্কের দিকে ঘোরানো হবে। এস পি মুখার্জি রোডের দক্ষিণমুখী গাড়ি হাজরা মোড় বা রাসবিহারী ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।

পাশাপাশি বাস ও মিনিবাসের রাস্তাও বদল করা হয়েছে। বেহালা রুটের বাসগুলো টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে ঘোরানো হবে। হাওড়া বাসগুলো এজেসি বোস রোড থেকে এসএন ব্যানার্জী রোড বা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে ঘুরে যাবে। হাজরা এসপ্ল্যানেট হাওড়াগামী বাসগুলো প্রিন্স আনোয়ার শাহ রোড ও ডিপিএস রোড ক্রসিং দিয়ে পূর্ব দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে।বিকেলে রাস্তায় বের হলে বন্ডেল রোড হয়ে গড়িয়াহাট ক্রসিং ব্যবহার করতে হবে।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড