এই মুহূর্তে

রবিবারের দিনেই আঁধার নামল পাতালপথে, থমকে গেল মেট্রো, নাকাল যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার বছরের শেষ রবিবাসরীয় দিনেই মেট্রো বিভ্রাট দেখা গেল। এদিন বহু মানুষ শীতের আমেজ গায়ে মেখেই বেরিয়ে পড়েছিলেন উৎসবমুখর আবহে মেতে উঠতে। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াল মেট্রো বলে অভিযোগ। আজ সকালে এই মেট্রো ভোগান্তিতে চরম নাকাল হলেন মানুষজন। টালিগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগেই পাতালপথে থমকে গেল মেট্রো। অন্ধকার হয়ে পড়ে সুরঙ্গ। সেখান থেকে কিছুটা বেরিয়ে স্টেশনে ঢোকার মুখেই থমকে গেল রেক। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছেন যাত্রীরা। দুপুর ১টা নাগাদ মেট্রো স্বাভাবিক হয়। এটাও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এদিকে মেট্রোর চালকের সঙ্গে বহু যাত্রীরা যোগাযোগ করলে জানতে পারেন খারাপ হয়েছে রেক। এই পরিস্থিতিতে যাত্রী বোঝাই মেট্রোর কামরায় থমকে যায় এসি। তার জেরে দমবন্ধ অবস্থা তৈরি হয়। ফলে আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা। উৎসবমুখর আবহে এহেন অবস্থায় পড়ে নাকাল হতে হয়েছে যাত্রীদের। কারেন্ট চলে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে সূত্রের খবর। তার জেরে ভিতরে যাত্রীরা আটকে পড়েন। বারবার দরজা খুলে দিতে বলে চিৎকার করলেও কোনও লাভ হয়নি। তাই ক্ষোভে ফেটে পড়েন রবিবার বেরিয়ে পড়া যাত্রীরা। তবে দুঃখিত বলে মেট্রো দায় সেরেছে।

অন্যদিকে মেট্রোর দরজা খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা রেকের মধ্যেই। এই নিয়ে চরমে ওঠে সার্বিক অবস্থা। বহু যাত্রীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘এবার মেরে কাঁচ ভেঙে দেব। এমন দুরবস্থা হল কেমন করে?‌ টাকা দিয়ে টিকিট কেটে হেনস্তা হতে হচ্ছে।’ এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকে। যদিও ডাউন লাইন চালু রয়েছে মেট্রো বলে জানা গিয়েছে। যাত্রীরা এমন সোচ্চার হওয়ায় নিজেদের মধ্যে আলোচনা করেন মেট্রো কর্তারা। দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি বলে আশ্বাস দেওয়া হয়।

এছাড়া মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপ লাইনের মহানায়ক উত্তম কুমার স্টেশনের ঠিক আগে হঠাৎ জরুরি ব্রেক কষার কারণে ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য ওই রেক থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। জরুরি ব্রেক কষার কারণ তদন্ত করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ এই কথা বললেও তাতে চিঁড়ে ভেজেনি। বরং যাত্রীরা নিরাপদ নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। জীবন হাতে করে যাতায়াত করতে হচ্ছে মেট্রোতে বলে অভিযোগ করেন যাত্রীরা। এই নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ