চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে কলকাতা মেট্রো, কটি মেট্রো চলবে?

নিজস্ব প্রতিনিধি : উৎসবের পরশুম কাটিয়ে অবশেষে শুক্রবার থেকে স্বাভাবিক সময় সূচিতে ফিরছে কলকাতা মেট্রো (Kolkata metro) । শুক্রবার থেকে ব্লু লাইনে ২৩৬ টি পরিষেবা চলার কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। বিগত বছরের মত এই বছরও কম ভিড় হতে পারে বলে মনে করছে কলকাতা মেট্রো। সেই কারণে পুজোর পর কম ভিড়ের প্রত্যাশায় ২২২ টি পরিষেবার পরিবর্তে একাদশীর দিন ব্লু লাইনে ২৩৬টি মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, ব্লু লাইনে আপে ১১৮টি ডাউনে ১১৮টি মেট্রো চালাবে মেট্রো কর্তৃপক্ষ। পুজোর সময় মেট্রোর সংখ্যা বাড়ানো হলেও এবার পুজোর শেষ। তাই স্বাভাবিক নিয়মে মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আপে ও ডাউনে ১১৮টি করে মেট্রো চলবে। শুক্রবার সকাল ৬:৫০ থেকে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কোনও পরিবর্তন থাকছে না। ৬:৫৪ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একই পরিষেবা বহাল থাকবে।

৬:৫৫ মহানায়ক উত্তমকুমার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। তবে শেষ পরিষেবা রাত ৯:২৮ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। এছাড়া ৯:৪৪ থেকে শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত চলবে বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ। ব্লুলাইনের পাশাপাশি গ্রীন, হলুদ, বেগুনি ও কমলা লাইনেও সাধারণভাবে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। পুজোর সময়ে সারারাত মেট্রো পরিষেবা চালু ছিল সাধারণ মানুষের জন্য। উৎসব শেষে এবার স্বাভাবিক পরিষেবায় ফিরতে চলেছে মেট্রো পরিষেবা। এবার পুজোর আগেই চালু হয়ে গিয়েছে মোট্রোর একাধিক লাইন। ফলে মানুষের ঠাকুর দেখতে আরো সুবিধা করে দেওয়া হয়েছিল। পুজোতে মানুষের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রী সুবিধার্থে পুজোয় চালু করা হল টুরিস্ট স্মার্টকার্ড।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আবহে পতাকা টাঙানো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ