হাওড়ায় কলকাতা পুলিশের আধিকারিককে বেধড়ক মারধর করে গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : পুজোর মধ্যেই বেধড়ক মার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক অফিসারকে। হাওড়ায় ওই অফিসার অমিতকুমার সিংকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গুরুতর জখম অবস্থায় লালবাজারের ওই কর্তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  এক রেস্তরাঁ মালিক-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অষ্টমীর দিনে হাওড়ার এক আবাসনে এই ঘটনা ঘটে।  হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার এসএন গাঙ্গুলি রোডের একটি আবাসনে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। জানা যায় ওই আবাসনের আবাসিক মানস রায় এক রেস্তোরাঁর মালিক। তার কিছু কর্মচারি ওই আবাসনেই থাকে। নিরাপত্তার স্বার্থে তাঁদের পরিচয় পত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল।এদিন সকালে তাদের পরিচয়পত্র চাওয়া হলে বচসা বাধে। তার পরেই বাইরে থেকে লোকজন এনে পুলিশ আধিকারিকের ওপরে চড়াও হয় মানস রায়। হকিস্টিক  ও রড দিয়ে মারধর বকরা হয় বলে অভিযোগ। অফিসারের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ, বহিরাগত’দের এনে লালবাজারের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টরকে মারধর করা হয়। অভিযোগের তির ওই আবাসনের আর এক আবাসিক মানস রায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ওই ছবি দেখেই মানস-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত মানস রায়ের ভাইপো তুহিন রায় জানিয়েছেন, রেস্তরাঁর কর্মীদের ওই পুলিশ অফিসার মারধর করেছিলেন। তখন থেকেই বচসা শুরু হয়। তারপরেই কথায় কথায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

‘কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না’, মধ্যরাতের বৈঠকের পর বার্তা প্রধান বিচারপতির

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক