গড়িয়াহাটগামী অটো থামিয়েই চক্ষু চড়কগাছ পুলিশের, তল্লাশি চালাতেই মিলল চাঞ্চল্যকর হদিস

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বুকে প্রকাশ্য অটো থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিয়ালদহ জীবনতলা রুটে অতীতে শহরতলিতে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলেও, শহরের ব্যস্ত এলাকায় সাধারণ যাত্রীবাহী অটো থেকে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার সাম্প্রতিক কালে নজিরবিহীন। সোমবার সন্ধ্যায় ইএম বাইপাস থেকে গড়িয়াহাটের দিকে যাওয়া একটি অটো থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের হাতে আসে একের পর এক অস্ত্র ও কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই অটো থেকে মোট ৬ টি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ ইস্তায়াক, তিনি বিহারের গয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তিনি একাই এই কাজ করছিলেন নাকি এর পেছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: দিল্লিতে প্রকাশ্য রাস্তায় শুটআউট, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম দৃশ্য

উদ্ধারের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।তদন্তে উঠে এসেছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে বেআইনি অস্ত্র কলকাতায় আনা হচ্ছে। এমন গোপন সূত্র পুলিশের কাছে আগে থেকেই ছিল। সেই তথ্যের ভিত্তিতেই নজরদারি বাড়ানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অস্ত্রগুলি প্রথমে বাসে করে কলকাতায় আনা হয়েছিল, এরপর অটোয় করে গড়িয়াহাটে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ যে অটোতে যাতায়াত করেন, সেই প্রত্যেকেই অস্ত্র উদ্ধারের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ” বাংলার অস্ত্রের কারখানা গড়ে উঠেছে। নির্বাচনকে রক্তাক্ত করতেই সারা দেশ থেকে অস্ত্র জড়ো করা হচ্ছে।” পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেন, রাজ্য পুলিশই সক্রিয়ভাবে অস্ত্র উদ্ধার করছে এবং অশান্তির উসকানি দিচ্ছে বিজেপি। তাঁর মতে, রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে, তবে পুলিশ তা রুখতে তৎপর।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত