সুসংবাদ! দেশের সেরা তালিকায় রাজ্যের তিন হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই বাংলার স্বাস্থ্য দফতরের মুকুটে পড়ল নয়া পালক । রাজ্যের তিনটি হাসপাতালকে সর্বভারতীয় স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সেই তিনটি হাসপাতাল হল  বি সি রায় শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। কেন্দ্রের  জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে।  রাজ্যের এই তিনটি হাসপাতালকে আর্থিক অনুদান দেওয়া হবে।

এই অর্থ তারা হাসপাতালের উন্নয়নের খাতে ব্যবহৃত হবে। অন্যদিকে বিসি রায় শিশু হাসপাতালকে একবছরের জন্য ‘মুসকান’শংসাপত্র ও পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এল এস চাংসান। রাজ্যের এই সাফল্যে আনন্দিত স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, রাজ্যের হাসপাতালগুলিতে অক্টোবর এবং  নভেম্বর মাসে দুইদিন করে ছয়বার পরিদর্শনের পর এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য দফতর।

এটি জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের ‘মুসকান’ ও ‘লক্ষ্য’  কর্মসূচীর একটি অংশ। গত ২০১৯ সালে থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের এই প্রকল্প। রাজ্যের এবং বিভিন্ন জেলায় উন্নত স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্নতা এবং শিশু ও প্রসূতি স্বাস্থ্যের উন্নয়নের জন্য ‘মুসকান’ ও ‘লক্ষ্য’  পুরস্কার দেওয়া হয়ে থাকে। রাজ্যে এই পুরস্কার প্রথম পায় ন্যাশন্যাল  মেডিক্যাল কলেজ পরিচ্ছন্নতার জন্য  ‘লক্ষ্য’ পুরস্কার পেয়েছিল। তারপর এমআর বাঙ্গুর পরপর এই পুরস্কার পায়। আর এবার এই পুরস্কার পেল রাজ্যের তিনটি হাসপাতাল।

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে