পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আর মাত্র ১২ দিন বাকি। তার আগেই আবহাওয়ার মেজাজে বদলের ইঙ্গিত। আজ রবিবার (৪ অক্টোবর) সকালে কলকাতার কয়েকটি জায়গায় দেখা গেল কুয়াশা। সকাল ৭ টা পর্যন্ত তিলোত্তমার বেশিরভাগ জায়গায় কুয়াশা ছিল একদম স্পষ্ট। বাইপাস সংলগ্ন এলাকায় ভোর ৬ টা নাগাদ দৃশ্যমানতাও কমে যায়। দিনের দিকে অবশ্য কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রির আশপাশে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব বর্তমানে রাজ্যে অনেকটাই দুর্বল। ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। তবে কয়েকটি এলাকায় অতি হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তুলনামূলক বেশি সক্রিয় থাকবে আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দু’-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। পুজোর আগে আপাতত বড় কোনও আবহাওয়াজনিত সতর্কতা নেই। তবে কলকাতা ও দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতির দিকে নজর রাখছে হাওয়া অফিস।

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ