ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি:  চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। ভরসা করেছিলেন চিকিৎসকদের উপর। কিন্তু সেই হাসপাতালেই ঘটল ভয়াবহ পরিণতি।  অস্ত্রোপচারের জন্য নির্দিষ্ট দিনে হাসপাতালে আসেনি কোনও চিকিৎসক। অভিযোগ, এরপর নিজেই অস্ত্রোপচারের দায়িত্ব তুলে নিলেন হাসপাতালের ম্যানেজার। যিনি আদতে একজন বিএসসি নার্সিংয়ের পড়ুয়া। তাঁর হাতেই অস্ত্রোপচারের পর মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চন্দৌলিতে। ঘটনায় অভিযুক্ত হাসপাতাল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি হাসপাতালের রেজিস্ট্রেশনও বাতিল করেছে স্বাস্থ্য দফতর।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সুমন। তিনি ধীনা থানার অন্তর্গত লাখাইপুর গ্রামের বাসিন্দা। জরায়ু সংক্রান্ত সমস্যার কারণে গত ১৮ অগস্ট তাঁকে চন্দৌলির ধনপুর থানার মহরাইয়া গ্রামের ইন্দ্রা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন, অর্থাৎ ১৯ অগস্ট তাঁর অস্ত্রোপচারের কথা ছিল। অভিযোগ উঠেছে, হাসপাতালের ২৪ বছর বয়সি ম্যানেজার ইন্দ্রজিৎ প্রজাপতি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। যদিও তিনি বিএসসি নার্সিংয়ের পড়ুয়া ছিলেন। চিকিৎসা করার মতো কোনও ডিগ্রি তাঁর ছিল না। সাধারণত রোগীদের চিকিৎসার জন্য তিনি বাইরে থেকে চিকিৎসকদের ডেকে আনতেন। কিন্তু সুমনের অস্ত্রোপচারের দিন কোনও চিকিৎসক হাসপাতালে উপস্থিত হননি। এরপরই নিজেই অস্ত্রোপচার করেন অভিযুক্ত।

আরও পড়ুন: অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

অস্ত্রোপচারের পর থেকেই সুমনের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত ওই রাতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। চন্দৌলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে হওয়া তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, অস্ত্রোপচারের সময় ভুল রক্তনালি কেটে ফেলেন অভিযুক্ত। এমনকী ক্ষতিগ্রস্ত হয় সুমনের কিডনিও। এর জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। আরও জানা গিয়েছে, হাসপাতালে কোনও চিকিৎসক বা প্যারামেডিক্যাল কর্মী উপস্থিত ছিলেন না। রোগী ভর্তি করা থেকে শুরু করে চিকিৎসা, সবকিছুই নিজে সামলাতেন ইন্দ্রজিৎ। জেরায় অভিযুক্ত নিজেও স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। 

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা