কলকাতা-সহ জেলায় জেলায় শুরু বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য জারি কড়া সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। ভোর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। শুধু মহানগর নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও দফায় দফায় বৃষ্টির দেখা মিলছে। যদিও এখনও কোথাও টানা বৃষ্টি শুরু হয়নি। তবুও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। শহরের বিভিন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্যবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কলকাতায় মোট ০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

একই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকার কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ জুলাই পর্যন্ত উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণে সমুদ্র এলাকায় মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলারও আবেদন জানানো হয়েছে।

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাঙ্কে মিলল ৮.৪০ লক্ষ টাকা, কর্নাটকে তাজ্জব ঘটনা!

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি