বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, বাদ যাবে না কলকাতাও, জেনে নিন আবহাওয়ার আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। সেই সময় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও হালকা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া কিছুটা শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সপ্তাহের শেষে, অর্থাৎ রবিবার ও সোমবার আবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

আরও পড়ুন: ভোটের আগে শহরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ, ধৃত ৪

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের উপরের ছয় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। বুধবার মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়তে শুরু করেছে, যার জেরেই বৃহস্পতিবার থেকে সেখানে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। কলকাতায় আজ বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে, পরে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে।

এদিকে শহরে শীতের আমেজ প্রায় উধাও হয়ে গিয়েছে। তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। আগামী দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং রবিবারের মধ্যে কলকাতায় পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস।

বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৯ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। বর্তমানে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত