ভোটের আগে শহরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ, ধৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট যত এগিয়ে আসছে ততই বাংলা জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাংলাজুড়ে অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর হয়েছে প্রশাসন। রাজ্যের বহু জায়গাতেই চলছে কড়া নজরদারি। তাতেই মিলছে সাফল্য। জালার পাশাপাশি বাদ যাচ্ছে না শহর কলকাতাও। কয়েকদিন আগেই নাকা চেকিংয়ের সময় বাগুইআটি থেকে উদ্ধার হয়েছিল পিস্তল । গ্রেফতার করা হয়েছিল একজনকে। এবার  ভোটের আবহে সল্টলেক, নারায়ণপুর, এয়ারপোর্ট এবং নিউটাউন থেকে আরও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র আইনের অধীনে চারটি পৃথক ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত সোমবার বিধাননগর দক্ষিণ থানা নাইট পেট্রোলিংয়ের সময় সল্টলেক থেকে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি পিস্তল। অভিযুক্তের নাম মহম্মদ সোনু। ওই দিনেই এয়ারপোর্ট থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় শেখ নাজিম নামে আরও একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। রবিবার রাতে ইকোপার্ক থানার পুলিশ সাজিদ আলি নামের একজনকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অন্যদিকে শনিবার নারায়ণপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ শেখ ফিরোজ নামের একজনকে গ্রেপ্তার করেছে । তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ ।

ভোটের সময়ে কলকাতা শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিশের এসটিএফ- এর অভিযান শুরু করেছে। ভোটে যাতে বাইরে থেকে কোনও ভাবেও অশান্তির বীজ কেউ বপন করতে না পারে সেই দিকেই নজর রাখা হচ্ছে। রাতে চলছে বিশেষ নজরদারি।  ভোটের সময়ে শহরে বেআইনি অস্ত্রের কারবার বৃদ্ধি পায়। সেই অপরাধ রুখতেই তৎপর হয়েছে প্রশাসন। 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?