Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুর্গাপুজো কার্নিভাল হচ্ছে না, রাজ্যের জারি করা গাইডলাইন দেখে নিন….

সাধারণ দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়ায় মণ্ডপ দর্শনের উপরে জোর দেওয়ার জন্যও পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসকে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্টে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই মারণ ভাইরাসের সংক্রমণ যাতে বেলাগাম হয়ে উঠতে না পারে, তার জন্য মঙ্গলবার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ১১ দফা গাইডলাইন জারি করল রাজ্য সরকার। ওই গাইডলাইনে বলা হয়েছে, ‘এ বছর পুজোয় কোনও কার্নিভাল কিংবা মেলা করার অনুমতি দেওয়া হবে না। এমনকি পুজো কমিটিগুলিকে জলসা করারও অনুমতি দেওয়া হবে না।’ সাধারণ দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়ায় মণ্ডপ দর্শনের উপরে জোর দেওয়ার জন্যও পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে গত বছরের মতো চলতি বছরেও দুর্গাপুজোর মণ্ডপে দর্শকদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। সাধারণ দর্শনার্থীদের সুবিধার জন্য খোলামেলা মণ্ডপ করার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটির কর্তারা। তবুও বেশ কিছু পুজো উদ্যোক্তাদের মধ্যে কিছুটা সংশয় ছিল।

সেই সংশয় কাটাতেই এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে ১১ দফা গাইডলাইন জারি করা হয়। গত কয়েক বছর ধরেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কলকাতা ও শহরতলীর সেরা পুজোগুলিকে নিয়ে রেড রোডে কার্নিভালের আয়োজন করা হচ্ছিল। বহু সাধারণ মানুষ তো বটেই বিদেশি পর্যটকরাও সেই কার্নিভালের সাক্ষী থাকতে পৌঁছে যেতেন রেড রোডে। গত বছর করোনার কারণে ওই কার্নিভাল স্থগিত রাখা হয়েছিল। এবছরও কার্নিভাল হচ্ছে না বলে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘প্রতিটি মণ্ডপে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। তাছাড়া হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক রাখতে হবে। পুজো উদ্বোধনেও যেমন ঘটা করা চলবে না তেমনই বিসর্জনের ক্ষেত্রেও আড়ম্বর করা যাবে না। ভিড় জমে এমন কোনও  সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। প্যান্ডেলে খোলা পরিবেশে থাকতে হবে। আলাদা প্রবেশ পথ (এন্ট্রি) ও নির্গমন (একজিট) পথ রাখতে হবে।’

পাশাপাশি যে সব সংস্থা বিচারকদের নিয়ে পুরস্কার দেওয়ার বন্দোবস্থ করেন, তাদেরও পুরস্কার প্রদান অনুষ্ঠান যথাসম্ভব ছোট করে করার নির্দেশ দেওয়া হয়েছে।  সকাল ১০ টা থেকে বিকাল তিনটের মধ্যে করার চেষ্টা করতে হবে।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?