মমতাকে কুরুচিকর ভাষায় আক্রমণ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা ব্যানার্জির দাঁত কেলানো ছবি নন্দন চত্বরে দেখতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ কিংবা সত্যজিৎ রায়ের ছবি থাকে না। মনীষীদের জন্মদিনে মনীষীদের ছবি ছোট্ট ছোট্ট থাকে। আর মমতা ব্যানার্জির (Mamata Banerjee)ছবি হাত নাড়িয়ে, হাত তুলে নমস্কার করা ছবি থাকে। কোথাও বাকি রাখেননি ছবি লাগাতে। বাথরুম,পায়খানায়, বাড়ির ছাদে এমনকি আলিপুর চিড়িয়াখানায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবকের জন্ম। আর কিছুই তো বাকি রাখলেন না । সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছবি লাগিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফের কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে প্রধানমন্ত্রীর সম্মোধনে তৃণমূল যে বিরোধিতা করেছে তার পাল্টা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দাদা বা বাবু উভয় শব্দই শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করা হয় সিনিয়রের ক্ষেত্রে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ উপলক্ষে যা কিছু করার তা কেন্দ্র করছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ভূমিকা কি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে তার একটি শ্বেতপত্র প্রকাশ করুন। দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে উত্তম সুচিত্রার ছবি স্থান পায় না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো থাকে। মনীষীদের জন্মদিনে তাদের ছবি ছোট করে মুখ্যমন্ত্রীর ছবি বড় করে স্থান পায়। শুধু তাই নয় আলিপুরে চিড়িয়াখানার গেটে নিজের ছবি লাগিয়ে লিখেছেন, তার অনুপ্রেরণায় সিংহ শাবকের জন্ম হয়েছে। এস আইআর পদ্ধতিতে নাম্বার চাওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে কোন পদ্ধতিতে যতই জাল কাগজপত্র রাজ্য সরকার দিক না কেন তা গ্রহণ হবে না নির্বাচন কমিশনে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কোনভাবেই ভোটার লিস্টে স্থান পাবেন না।

মুখ্যমন্ত্রীকে বেলাগাম ভাষায় শুভেন্দু অধিকারীর আক্রমণ করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের মতে বাংলার মানুষের সামনে বিজেপির মুখোশ খুলে যাচ্ছে ধীরে ধীরে। কোন মহিলাকে কিভাবে সম্মান দিতে হয় তা জানেন না বিজেপির নেতারা। বাংলা মনীষীদের এরা অপমান করে। বাংলার নেত্রীকে অপমান করে। আগামী বছর বিধানসভা নির্বাচনে বাংলার মহিলারা এর জবাব দেবে বিজেপিকে। শুধু সময়ের অপেক্ষা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়