‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নলবনে আয়োজিত ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি ঘোষণা করেছেন, চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই কাজ করবে। এই গাছ লাগানোর পাশাপাশি তাঁকে রক্ষণাবেক্ষণও করতে হবে। প্রকৃত চারাটি যাতে মহীরুহে পরিণত হতে পারে, সেদিকে নজর রাখা হবে। 

বিশ্ব পরিবেশ দিবসে সকলের কাছে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন,’ পরিবেশ রক্ষায় দেশের মধ্যে এক নম্বর হতে হবে। পরিবেশ ও বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয় ভবিষ্যতে স্কুলস্তরের সিলেবাসেও রাখা হবে। পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন উদ্যোগী হয়, সেদিকে নজর রাখা হবে। ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প থেকে হাউজিং কমপ্লেক্স, সরকারি পরিকাঠামো গড়ে ওঠার এলাকায় ১ তৃতীয়াংশ জায়গা জুড়ে গাছ লাগাতে হবে।’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বহু জায়গায় নিয়ম মানা হয় না। বৃহত্তর কলকাতায় কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে। যারা প্ল্যান অনুমোদন করেন, তারা জানেন এক তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক। অনেক সময়ই নিয়ম পালন করা হয় না।’

এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজ্যের সর্বত্র গাছ লাগানোর কর্মসূচি চলছে। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, শিল্পের পাশাপাশি পরিকাঠামোর সঙ্গে গুরুত্ব দিতে হবে পরিবেশকেও। রাজ্যের সমস্ত সমুদ্র সৈকতের উন্নতি করতে হবে। কপিল মুনির আশ্রমকে নতুন করে সাজাতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, জঙ্গলের জমি হাত বদল হয়ে যাচ্ছে। অরণ্য ছেদন চলছে। যার জন্য সঙ্কটে পড়ছে বন্যপ্রাণ। তরাই ডুয়ার্সের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকেও নজর দিতে হবে। ১৪ থেকে ২০ জুলাই অরণ্য সপ্তাহে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বচ্ছতাকে আগামী দিনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে