কলকাতাতে বসেই চলত জালিয়াতি কারবার, পুলিশের জালে বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, রহড়া :  অনুপ্রবেশ নিয়ে একযোগে সতর্ক কেন্দ্র ও রাজ্য। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। অন্যদিকে সতর্ক রয়েছে রাজ্য পুলিশও। কোনো রকম সন্দেহ হলেই চলছে ধরপাকড়। পুলিশের এই সতর্কতায় ইতিমধ্যে সীমান্ত এলাকা থেকে বহু বাংলাদেশিকে আটক করা হয়েছে। এবার খাস কলকাতাতেই গ্রেফতার বাংলাদেশি। বাংলাদেশ থেকে লোক এনে ভারতীয় আধার কার্ড বানাবার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে ধৃতের খোঁজ পেয়েছিল রহড়া থানার পুলিশ। নিউটাউন ইকোপার্কের কাছে অভিযুক্তের জন্য অপেক্ষা করছিল পুলিশ। ওই ব্যক্তিকে দেখতে পেয়েই আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মহম্মদ জিয়াউদ্দিন মণ্ডল ভারতীয় আধারকার্ড বানাত বলে জানা গিয়েছে। রহড়া থানার পুলিশ এর আগে তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। তাঁদের জেরা করতেই এই জিয়াউদ্দিনের খোঁজ পেয়েছিলেন পুলিশ আধিকারিকরা। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে ইকোপার্ক থানা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে বেশকিছু নথিও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নথিগুলো যাচাই করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, জেরার নিউটাউন রাজারহাটের কয়েকজন স্থানীয় বাসিন্দার নাম পুলিশকে জানিয়েছে ধৃত ব্যক্তি। এরা সকলেই তাকে ভুয়ো কার্ড বানাবার কাজে সাহায্য করত বলে জানা গিয়েছে। সেই সকল ব্যক্তির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এর আগে কলকাতা থেকে আজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সে পাকিস্তানি ছিল, কিন্তু সেই তথ্য লোকাতে নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়েছিল।

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও