অভিষেকের নামে ১০ কোটির তোলাবাজি, গ্রেফতার তৃণমূল নেতা

শুক্রবার নিউটাউন থেকে সেখানকার যুব তৃণমূল নেতা কৌশিককে গ্রেফতার করেছে পুলিশ। ১০ কোটি টাকার তোলাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নামে তোলাবাজি চালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার(Arrest) হতে হল এক তৃণমূল নেতাকে(TMC Leader)। কৌশিক সরকার নামে ওই ব্যক্তিকে কলকাতার শেক্সপিয়ার সরণি থানার পুলিশ(Police) গ্রেফতার করেছে। কৌশিকের বিরুদ্ধে অভিযোগ, ১০ কোটি টাকা তোলাবাজি করার। সেই তোলাবাজির জেরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল প্রমাণ সহকারে। সেই অভিযোগের তদন্তে নেমেই এদিন অর্থাৎ শুক্রবার নিউটাউন(Newtown) থেকে সেখানকার যুব তৃণমূল নেতা কৌশিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাকে আদালতে তোলা হতে পারে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন, ‘টলিগঞ্জের বাবু-বিবিরা ভাবমূর্তি গড়তে ব্যস্ত, তৃণমূলের কথা ভাবে না’, বিস্ফোরক কুণাল

জানা গিয়েছে, কলকাতার শেক্সপিয়ার সরণি থানার পুলিশের কাছে সুনির্দিষ্ট ভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্যাড ছাপিয়ে সেই প্যাডের লেটারহেড ব্যবহার করে কোটি কোটি টাকার তোলাবাজি চালাচ্ছেন নিউটাউন এলাকার যুব তৃণমূল নেতা কৌশিক সরকার। একজন প্রোমোটরের কাছে সেই লেটারপ্যাড দেখিয়েই ১০ কোটি টাকা দাবি করেছিল কৌশিক। সঙ্গে সে এটাও জানিয়েছিল, এই টাকা না দেওয়া হলে নিউটাউনে তো দূর, কলকাতার আশেপাশেও কোথাও তাঁকে প্রমোটারির ব্যবসা করতে দেওয়া হবে না। এমনকি নিউটাউন এলাকার সিন্ডিকেটকে কাজে লাগিয়ে সেই প্রোমোটারের বহুতল নির্মাণের কাজও আটকের দেওয়ার হুমকি দিয়েছিল কৌশিক।

আরও পড়ুন, Caste Census’র পথে হাঁটতে পারে মোদি সরকার, নেপথ্যে শরিকদের চাপ

এরপরেই কলকাতার শেক্সপিয়ার সরণি থানার পুলিশের দ্বারস্থ হন ওই প্রোমোটার। কেননা তিনি ওই এলাকারই বাসিন্দা। প্রোমোটরের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্তে নামে ও এদিন নিউটাউন থেকেই কৌশিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শুধু এই প্রোমোটারকেই নয়, আরও অনেককেই ভয় দেখিয়ে অভিষেকের নাম করে মোটা অঙ্কের তোলাবাজি চালিয়ে গিয়েছে কৌশিক। সেই সব টাকা কোথায় গেল, সেই দিকটিও এবার খতিয়ে দেখতে চাইছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়