ক্রমশ মহানগরীতে থাবা বসাচ্ছে গুলেন বেরি সিনড্রোম, প্রাণ গেল আরও এক বালকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আতঙ্ক বাড়াচ্ছে গুলেন বেরি সিনড্রোম। এই স্নায়ু রোগ মহারাষ্ট্রে হু হু করে ছড়িয়ে পড়েছে । সেইসঙ্গে থাবা বসিয়েছে কলকাতাতেও । এই স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক কিশোরের। ফুলবাগানের বি সি রায় শিশু হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর । কিশোরের নাম কুমার সাউ।   তিনি  উত্তর চব্বিশ পরগণার জগদ্দলের বাসিন্দা ।

গত ২৮ জানুয়ারি গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিল  বারাসতের  দ্বাদশ  শ্রেণীর ছাত্র অরিত্র মণ্ডল  । প্রথমে চিকিৎসকদের পরামর্শে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করান হয়েছিল । কিন্তু অবস্থা অবনতি হতেই  সেখান থেকেই   নিয়ে আসা হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর সেখানেই প্রাণ হারায় অরিত্র । এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে প্রাণ গেল  ১০ বছরের কিশোরের । আর তাতেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

গুলেনবারি সিন্ড্রোম রোগের উপসর্গ ?

এটি মূলত স্নায়ু রোগ। এই রোগে আক্রান্ত হলে সবার প্রথমে হাত-পা ঝিনঝিন করতে শুরু করে। তারপর ধীরে ধীরে হাত-পা অসাড় হতে থাকে। সেইসঙ্গে হাঁটাচলা করতে অসুবিধা হয় । নিশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় । অনেক সময় মুখ বেঁকে যায় । বিরল স্নায়ুরোগের ফলে বুকে জ্বালা এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। সেইসঙ্গে  রক্তচাপের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায়। তাই শারীরিক দুর্বলতা, হাঁটাচলায় সমস্যা অনুভব করলেই রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে।

কী করে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়?

গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্ত হলে বারবার হাত ধুতে হবে ।  রাস্তার কাঁটা ফল অথবা স্যালাড একেবারেই খাওয়া উচিত নয়। বাড়ির খাবার   খাওয়া উচিত ।   উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ