বাগুইআটিতে ‘বন্দেমাতরম’ গানের ১৫০ বছর, দমদম পার্কে বসছে বক্সিগঞ্জের পদ্মাপারে’র হাট

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা জুড়ে এখন চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি। সাবেকি পুজোর সঙ্গেই পাল্লা দিয়ে রয়েছে থিমের বাহার। বাগুইআটি দক্ষিণপাড়া যুব পরিষদের পুজোর থিম এবারে বন্দেমাতরম গানের ১৫০ বছর। যে গান ভারতীয় বিপ্লবীদের বীজমন্ত্র ছিল। লিখেছিলেন। ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে বন্দেমাতরম ব্যবহার করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেটাকেই মাথায় রেখে নির্মাণ করা হয়েছে থিম।

বাগুইআটি দক্ষিণপাড়া যুব পরিষদের পুজো উদ্যোক্তা সুরজিৎ সাহা জানিয়েছেন বঙ্কিমচন্দ্রের এই অমর সৃষ্টিই রয়েছে তাঁদের গোটা থিম জুড়ে। এই মণ্ডপের মূল প্রবেশ পথ তৈরি করা হয়েছে ইন্ডিয়া গেটের আদলে। যার একদিকের দেওয়ালে রয়েছে মাতঙ্গিনী হাজরার একাধিক ছবি এবং বন্দেমাতরমের ১৫০ বছর উদযাপনের ছবি রয়েছে উল্টোদিকের দেওয়ালে। এর মাঝে বাংলায় লেখা রয়েছে ‘মা’। বেদির উপর রাখা হয়েছে ভারতমাতার মূর্তি এবং পিছনে রয়েছে অনুশীলন সমিতির ঘর। বিপ্লবীদের আরাধ্য মা কালীর মূর্তি রয়েছে ঘরের বাঁদিকে। ছোট একটি খাট রয়েছে ডানদিকে। ঘরে সতরঞ্চি পাতা। রয়েছে ইজিচেয়ার, টেবিলে। টেবিলের উপরে রাখা হয়েছে পুরনো একটি টাইপ রাইটার, রেডিও, মাদুর ও সূর্য সেনের ছবি। ঘরে রয়েছে নেতাজির ছবি, হাতপাখা, টিনের জল রাখার পাত্র। একনজরে দেখলেই মনে হবে এই ঘর কোনও বিপ্লবীর আস্তানা। মাঝে ফাঁকা অংশে রাখা দেবী চৌধুরাণী ও ভবানী পাঠকের কাটআউট। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেওয়া অসংখ্য তেরঙ্গা ঘুড়ি চারপাশে ছড়িয়ে যারা মুক্তির অপেক্ষায়। ঘরের মাঝে রয়েছে ব্রিটিশ শাসকের প্রতীক একটি চেয়ার। সেই চেয়ারটি ভারতের জাতীয় পতাকা বাঁধা ত্রিশূলবিদ্ধ। এরপরেই রয়েছে দেবীর ঘর যেখানে ব্রিটিশরূপী অসুরকে বধ করছেন দুর্গা।

বাগুইআটি দক্ষিণপাড়া থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন দমদম পার্ক সর্বজনীনের প্যান্ডেল। যার এবারের থিম সহজ পাঠে পড়া ‘হাট’। অর্থাৎ এবারে দমদম পার্কে বসেছে সহজ পাঠের হাট। দমদম পার্কে গেলে দেখা মিলবে শুক্রবারের বক্সিগঞ্জের পদ্মাপারে’র হাট। যেখানে বিক্রি হচ্ছে উচ্ছে, বেগুন, পটল মূলো থেকে বেতের বোনা ধামা কুলো। নকশাকাটা শীতের র‌্যাপারও পাওয়া যাবে হাটে। উন্নয়নের কারণে যে হাট বর্তমানে বিলুপ্তপ্রায়। দমদম পার্ক সর্বজনীনের পুজো ৭৪তম বর্ষ পা দেবে। তাঁদের থিমের নাম, ‘হারায়ে খুঁজি’। পুজো কমিটির যুগ্ম সম্পাদক মলয় দে জানান, একসময় ব্যবসা বাণিজ্যের প্রাণভোমরা ছিল হাটই। সেটাই ফিরিয়ে আনা হচ্ছে।

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য