উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই ২ লক্ষ প্রসাদের প্যাকেট এল কলকাতায়, বাড়ি বাড়ি পৌঁছে দিলেন খোদ কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্ষয় তৃতীয়ার দিন ধুমধাম করে উদ্বোধন করা হল দিঘার জগন্নাথ মন্দিরের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ মানুষের পাশাপাশি বহু বিশিষ্ট মানুষ। এমনকি এদিন যোগদান করেছিলেন প্রাক্তন বিধায়ক ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  এবার এই দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দিতে হবে বাংলার মানুষদের কাছে। তার সঙ্গেই প্রসাদ যাবে ভারতের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বাড়িতেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের দিনই তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগকে এই দায়িত্ব সামলাতে বলেন।

এই দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতায় এসে পৌঁছে গেল জগন্নাথ দেবের প্রসাদ। তার মধ্যেই প্রসাদ ও জগন্নাথ দেবের ছবি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিলেন খোদ কাউন্সিলর। এরকমি ছবি সামনে এসেছে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র এলাকায়।

বৃহস্পতিবার সকাল থেকেই দিঘার জগন্নাথ দেবের মূর্তি হাতে করে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসেন। এই ঘটনা ঘটিয়েছেন বিধাননগর কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই। সূত্রে জানা গিয়েছে, ২৪ ঘণ্টারও আগে দিঘা মন্দির থেকে ২ লক্ষ প্যাকেট প্রসাদ এসে পৌঁছে গিয়েছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে। সেটাই বিতরণ করেন কাউন্সিলার।

কাউন্সিলার ইন্দ্রনাথ বাগুই তাঁর নিজের এলাকা বাদেও আশপাশের পৌরসভা ও পঞ্চায়েত এলাকাগুলিতেও দ্রুত এই প্রসাদ বিলি করতে থাকেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য কালই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই আমরা কাজ শুরু করে দিয়েছি। রাজহাট-গোপালপুরের সবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রসাদের মধ্যে মূলত খাজাই রয়েছে।”

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা