মুচিপাড়ায় গুলি! আগ্নেয়াস্ত্র সহ কলকাতার বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড কার্তুজ সহ সোমবার মধ্যরাতে কলকাতার বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে ধৃত ২ যুবক। ধৃত ২ যুবকের বিরুদ্ধে কয়েকদিন আগে মুচিপাড়াতে ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল। কিন্তু সেই সময় তাদের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সোমবার রাতে বাবুঘাটে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে তারা।

শনিবার এক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুচিপাড়া। সেখানেই চার রাউন্ড গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছিল এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। গুলি চালানোর পর ঘটনারস্থল থেকে পালিয়ে গিয়েছিল তারা। তাদের কোনও খোজ মিলছিল না। অভিযুক্তদের নাম আয়ুশ কুমার ঝা ও পীযুষ গুপ্ত। মুচিপাড়া থানার প্রেমচাঁদ বড়াল স্ট্রিট ও রাজা রামমোহন রায় স্মরণে সংযোগে একটি বেপরোয়া গতিতে গাড়ি ছুটে আসছিল গাড়িটি। দুর্ঘটনা ঘটালে স্থানীয়দের সঙ্গে গাড়িচালকদের অশান্তি শুরু হয়। এই অবস্থায় গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পরে বাইক নিয়ে দুজন যুবক এলাকায় এসে কয়েকজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে আবার পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সেই গুলি চালানোর ছবি। কিন্তু অভিযুক্তদের কোনও খোঁজ মিল ছিল না।

সোমবারই ওই দুই অভিযুক্তকে বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে তাদের ছিল একটি দেশি পিস্তল ও দুটি কার্তুজ। জানা গিয়েছে? বাবুঘাটে ওই অস্ত্রটি বিক্রি করার জন্যই গিয়েছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৯ ধারায় মামলা দায়ের হয়েছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা