বিকাশ ভবনের সামনে ধর্নার ১৬দিন, দমদম উত্তর থানায় হাজিরা ২ শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : টানা ১৬দিন ধরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। তাঁদের মঞ্চ থেকেও উঠেছে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান। নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।বিকাশ ভবনের সামনে তাণ্ডব চালানোর অভিযোগে শিক্ষকদের তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। এই তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন ২ শিক্ষক। সেই ২ শিক্ষককেই বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দমদম উত্তর থানায় হাজিরা দিয়েছেন ২ শিক্ষক। তাঁদের বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতো ২ শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল ও সুদীপ কোনার হাজিরা দিয়েছেন। এদিনও বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। ১৬দিন ধরে ধর্না চালাচ্ছেন তাঁরা।

হাইকোর্ট শিক্ষকদের হাজিরা দেওয়ার কথা বললেও আরও বলেছে, সরকারের আশ্বাসে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হবে না। অন্যদিকে পুলিশি তলবের মুখে বুধবার বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন ৪ চাকরিহারা শিক্ষক। কলকাতা হাইকোর্ট শিক্ষকদের জানিয়েছে, আন্দোলনকারী শিক্ষকরা বিকাশ ভবনের সামনে থেকে উঠে সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে রাজ্য রাজ্য। ৫০ থেকে ১০০ জন আন্দোলনকারী সেন্ট্রাল পার্কে থাকতে পারবেন। শুধু শিক্ষকরাই থাকতে পারবেন। বাকি বাইরের কেউ থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।

রাজ্যের কথা তুলে আদালত জানিয়েছে, কোর্ট যেমন শিক্ষকদের প্রতি মানবিক, তেমন সরকারও তাঁদের প্রতি মানবিক। চাকরিহারাদের হতাশা রয়েছে। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলন করা যাবে না। তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। বিচারপতি মৌখিক নির্দেশ দিয়ে বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত কোনও কঠোর ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।

ইন্দ্রজিৎ এদিন জানিয়েছেন, বিকাশ ভবন অভিযানের ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত থাকায় তাকে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। বিধান নগর নর্থ থানায় তলব করা হয়েছে। মামলা দিয়ে তাদের আন্দোলন দমানো যাবে না। যতই মামলা দেওয়া হোক চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে থাকবেন আগামী দিনেও।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস