রাজ্যের ২০ লক্ষ আলু চাষী শস্য বিমার আওতায়

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার থেকে বাংলা শস্য বিমায় আলু চাষের জন্য প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। এই খাতে অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরফলে উপকৃত হয়েছেন প্রায় কুড়ি লক্ষ আলুচাষি।

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের প্রস্তাবিত বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অন্যান্য শস্যের মতো আলুর চাষেরও বাংলা শস্য বিমা যোজনাতে বিমার প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। এই খাতে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরফলে উপকৃত হবেন প্রায় কুড়ি হাজার আলুচাষি।

একইসঙ্গে কৃষকরা যাতে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন, তাতে আগামী দু বছর গ্রাম পঞ্চায়েত স্তরে দু হাজার ফার্ম মেশিনারি হাব ও কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে। এরফলে ৩০ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে। এরজন্য এদিন প্রস্তাবিত বাজেটে ৪৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন অর্থপ্রতিমন্ত্রী। জানা যাচ্ছে, এই প্রকল্পের ফলে শুধু কৃষকরাই উপকৃত হবেন না, স্থানীয় গ্রামীণ যুবকদের জন্য কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

এদিনের প্রস্তাবিত বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কৃষকদের দ্রুত ঋণ ও বীজ পাইয়ের দেওয়ার বিষয়েও জোর দিয়েছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে অর্থপ্রতিমন্ত্রী জানান, আগামী তিন বছর ১২০০ ফার্মার্স প্রডিউসর অর্গানাইজেশন গঠন করা হবে। সমতলে ফার্মার্স প্রডিউসর অর্গানাইজেশন ৩০০ জন করে সদস্য ও পার্বত্য এলাকায় প্রতিটি অর্গানাইজেশনে ১০০ জন করে সদস্য থাকবেন। এর জন্য ২০০ কোটি টাকা প্রস্তাব দিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী।

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক