পুজোর কলকাতায় ২০০টি পুলিশ পিকেট, নেপথ্যে প্রতিবাদ বিক্ষোভ

উৎসবের শহরে শুধু বাড়তি পুলিশ নামিয়েই ক্ষান্ত হচ্ছে না লালবাজার। শহরজুড়ে নানা প্রান্তে ২০০টি পুলিশ পিকেটের ব্যবস্থাও করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়া থেকে পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে শহরে। সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে মণ্ডপে। কোথাও কোথাও তো রীতিমত জনসুনামি ধেয়ে আসছে। এদিকে আর জি কর কাণ্ডকে(R G Kar Incident) ঘিরে উৎসব বয়কটের ডাক দিয়েছেন যারা সেই সব বঙ্গ বিরোধীরা পুজোর(Durga Puja) সময়ে শহর কলকাতায়(Kolkata) যে কোনও সময়ে রাস্তা অবরোধে নেমে পড়েত পারে। এমন সম্ভাবনার আঁচ ইতিমধ্যেই পেয়েছে লালবাজার(Lalbazar)। আর তাই উৎসবের শহরে শুধু বাড়তি পুলিশ নামিয়েই ক্ষান্ত হচ্ছে না লালবাজার। বরঞ্চ উৎসবের শহরে আমজনতা থেকে দর্শনার্থীদের দুর্ভোগ এড়াতে শহরজুড়ে নানা প্রান্তে ২০০টি পুলিশ পিকেটের(Police Picket) ব্যবস্থা করছে লালবাজার। মূলত, বিক্ষোভ বা জমায়েতের আগাম খবর পেতেই পিকেটের ভাবনা বলে মনে করছে অভিজ্ঞ মহল।

আরও পড়ুন, আবাসের সমীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বাড়তি গুরুত্ব পুলিশকে

এমনিতেই শহর কলকাতার বুকে পুজোর কয়েক দিন শহরের নিরাপত্তা নিশ্চিত করতে নাভিশ্বাস ওঠে লালবাজারের। যানজট থেকে রাজপথে মানুষের ঢল সামলাতে পথে নামতে হয় পুলিশকর্তা থেকে নিচুতলার আধিকারিকদের। অতিরিক্ত কয়েক হাজার পুলিশ নামিয়েও বহু ক্ষেত্রে রক্ষা মেলে না। এ বছরের পুজোয় এর সঙ্গে যুক্ত হয়েছে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদের সম্ভাবনা। পরিস্থিতি সামলাতে পুজোয় অতিরিক্ত বাহিনীর পাশাপাশি তাই শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ পিকেট বসাচ্ছে লালবাজার। গত বছর পুজোর ভিড় সামলাতে প্রায় আট হাজার অতিরিক্ত পুলিশকর্মী নেমেছিলেন শহরে। চতুর্থী থেকে রাস্তায় নামে বাহিনী। সেই সংখ্যা এক ধাক্কায় আরও অনেকটা বাড়ানো হয়েছে। এ বছর প্রায় ১০ হাজার অতিরিক্ত পুলিশকর্মী নামবেন। এ ছাড়া, ট্র্যাফিক পুলিশের অতিরিক্ত ৪ হাজার কর্মী এবং সাড়ে ৫ হাজার হোমগার্ড রাস্তায় থাকবেন।অতিরিক্ত বাহিনীর পাশাপাশি শহরে এ বছর প্রায় ২০০টি পুলিশ পিকেট থাকছে। প্রতিটি পিকেটে ২-৪ জন পুলিশকর্মী থাকবেন।

আরও পড়ুন, রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নিল টেস্ট টিউব বেবি, সম্পূর্ণ নিখরচায় এই প্রথম

লালবাজারের তরফে নিরাপত্তার জন্য পুলিশ পিকেটের কথা বলা হলেও কোনও প্রতিবাদ, বিক্ষোভ বা মিছিলের আঁচ পেতেই এই ভাবনা বলে মত অভিজ্ঞ মহলের। গত কয়েক সপ্তাহে দেখা গিয়েছে, শ্যামবাজার, আর জি কর, কলেজ স্কোয়ার, যাদবপুর-সহ একাধিক জায়গায় মূলত প্রতিবাদের বড় জমায়েত হয়েছে। সেই সব এলাকার আশপাশে একাধিক বড় পুজো রয়েছে। তাই সেই সব এলাকা ও তার আশপাশে পুলিশ পিকেট রাখা হবে বলে সূত্রের খবর। আগামী কয়েক দিনে শহরে মিছিল বা সমাবেশের অনুমতি কেউ নিয়েছেন কিনা, তা দেখার পাশাপাশি, পুজোর দিনে কেউ মিছিলের অনুমতি নিতে এলে কোথা থেকে, কখন মিছিল হবে, কত ক্ষণ চলবে, কত জমায়েত হতে পারে— এমন একাধিক প্রশ্ন তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনুমতিহীন জমায়েতই চিন্তা বাড়াচ্ছে পুলিশের। অনুমতিহীন জমায়েত বা মিছিলের আঁচ পেতেই পুলিশ পিকেটের ভাবনা। মিছিল বা প্রতিবাদ নিয়ে সরাসরি কিছু না বললেও এ বার পুজোয় যান নিয়ন্ত্রণের সঙ্গে ভিড় বা জমায়েত নিয়ন্ত্রণ যে অন্যতম চ্যালেঞ্জ, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে কলকাতা পুলিশ যে সবরকমের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত সেটা জানিয়ে দিচ্ছেন লালবাজারের আধিকারিকেরা।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩