বড়বাজারে জাল নোটের পর্দাফাঁস! কলকাতা পুলিশের STF’র জালে ২

Share:

নিজস্ব প্রতিনিধি :  শহরে জালনোটের কারবারের পর্দাফাঁস। বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। বড়বাজারের কটন স্ট্রিটে জালনোটের কারবারের পর্দাফাঁস। কলকাতা পুলিশের এসটিএফ ২ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোটও উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়েছিল কলকাতা পুলিশ। তাঁদের কাছে খবর ছিল, জাল নোট হস্তান্তর হবে এলাকায়। তখনই গোপনে বড়বাজারের কটন স্ট্রিটে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। তখনই তাঁদের হাতে ধরা পড়ে ২ জন। ধৃত মহম্মদ আক্তার এবং মহম্মদ আবিদ দুজনেই কলকাতার নারকেলডাঙ্গার বাসিন্দা। মহম্মদ আক্তারের কাছে থেকে তিন লক্ষ তিন হাজার টাকার জাল নোট মিলেছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মিলেছিল আবিদের। তারপরেই মহম্মদ আবিদকে জোড়াসাঁকো এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, এই জাল নোট কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল অভিযুক্তদের। দুজনকেই নিজেদের হেফাজতে চাোয়া হয়েছিল। কিন্তু আবিদকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে মহম্মদ আক্তারকে নিজেদের হেফাজতে পেয়েছে এসটিএফ। টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য এর আগেও শহর কলকাতায় জাল নোট সহ গ্রেফতারির ঘটনা ঘটেছে। এবারও জাল নোট কারবারের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের এসটিএফ। বড়বাজার এলাকাতে এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জাল নোটের কারবারিরা। ক্যানিং স্ট্রিট থেকে শুরু করে বড়বাজারের বিস্তির্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে জাল নোটের কারবারিরা। পুলিশও তাঁদের চেষ্টা বার বার ব্যর্থ করেছে।

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা