তিলজলা গুলি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত জিবোধ-সহ ৩

তিলজলা গুলি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিহার থেকে মূল অভিযুক্ত জিবোধ রাই-সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলজলা গুলি কাণ্ডে(Tiljala Incident) মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিহার থেকে মূল অভিযুক্ত জিবোধ রাই-সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  এদিন যাদের গ্রেফতার করা হয়েছে জিবোধ ছাড়া বাকি অন্য দুজন হলেন প্রকাশ রাই ও বিনোদ রাই। এই পর্যন্ত তিলজলা গুলি চালনার ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হল।

হোলির দিন তিলজলায় গুলি চলার অভিযোগ ওঠে। শনিবার সকালে রাজু রায় নামে স্থানীয় এক বাসিন্দা বাজার সেরে ফিরছিল। অভিযোগ, সেই সময় এলাকারই বাসিন্দা জীবোধ রাই এবং তার ভাইয়েরা রাজুর পথ আটকায়। রাজুর সঙ্গে বচসা বাঁধে তাঁদের। রাজুর বাবা ডাবলু রায় বচসা থামাতে ঘটনাস্থলে যান। এরপর তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, সেই সময় ঘটনাস্থলে গুলি চলে। তাতেই জখম হন রাজু। গুলিতে আহত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয়রা রাজুকে এবং তাঁর বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

এই ঘটনার পর জিবোধের এক ভাই রিবোধকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে গুলি চালনার ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত জিবোধের মা ফুলন দেবী এবং দিদি লীলাবতীকেও গ্রেফতার করা হয়। এবার কয়েকদিন যেতে না যেতে বিহার থেকে বুধবার কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং তিলজলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে জিবোধ-সহ আরও ৩ জনকে গ্রেফতার করল। বাকি অভিযুক্ত আরও এক ভাইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের