এই মুহূর্তে

নিম্নচাপ, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার চাপে বিপদের সম্মুখীন বঙ্গ, জারি হল হলুদ সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণাবর্ত-নিম্নচাপ ছিলই, তার সঙ্গে উপরি পাওনা হিসেবে দেখা দিয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে বঙ্গে প্রবেশ করেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তারই প্রভাবে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি ।

আপাতত উত্তরবঙ্গে মিলেছে খানিক স্বস্তি। বৃষ্টি হলে তা হবে বিক্ষিপ্তভাবে। তবে শনিবার থেকে উত্তরের জেলাগুলিতেও শুরু হবে প্রবল বৃষ্টি। নামতে পারে ধস। সেইসঙ্গে উত্তরের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির প্রবল আশঙ্কা করছে আবহাওয়া দফতর। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারের মতো উপর থেকে জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হবে। 

আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া সহ একাধিক জেলায়। উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও মালদাতেও বুধবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি হলে ভাল, না হলে আর্দ্রতা জনিত সমস্যায় ভুগতে হবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্পের প্রভাবে আরও বেশি গরম অনুভূত হবে। 

উত্তর বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে ঘূর্ণাবর্ত। তার সঙ্গী হয়েছে অক্ষরেখা। তারই প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। বুধবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলির জন্য ইয়েলো অ্যালার্ট জালি করা হয়েছে। দক্ষিণের সব জেলাগুলিতেই বৃষ্টি হবে, তার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রী সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৯ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৬ ডিগ্রি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ