বজ্র আঁটুনি, কলকাতার ৫ মেডিকেল কলেজে বসছে ৪,৫০০ সিসি ক্যামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : হাসপাতালের নিরাপত্তা বাড়াতে কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজেই সাড়ে ৪ হাজার সিসি ক্যামেরা বসাচ্ছে রাজ্য। অর্ধেক ইতিমধ্যে বসানো হয়ে গিয়েছে।বাকি অর্ধেক বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কাজ চলছে। খুব শীঘ্রই সিসিটিভি বসানোর কাজ শেষ করা হবে।

হাসপাতালের প্রতিটা ওয়ার্ড, আউটডোর, ছাত্রছাত্রীদের হস্টেল, ক্যান্টিন, অপারেশন থিয়েটারের আশপাশ, সেমিনার রুম—বাদ নেই কোথাও। চারিদিক পর্যবেক্ষণ করে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। শুধু আর জি কর মেডিক্যাল কলেজেই ১২০০ সিসি ক্যামেরা বসতে চলেছে। আরজি কর কান্ডে নির্যাতিতাকে খুন-ধর্ষণের ঘটনাস্থল চেস্ট বিভাগে আগে ছিল ১ টি সিসি ক্যামেরা। এখন বসছে ১৩টি। কয়েকটি ইতিমধ্যে বসেও গিয়েছে। বাকিটা ধীরে ধীরে বসানো হবে।

এদিকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগে ২৩৫টি ক্যামেরা ছিল। এখন আরও ২৬৩টি লাগানো হয়েছে। ফলে সব মিলিয়ে ৫০০টি ক্যামেরা রয়েছে মেডিক্যাল কলেজটিতে। এছাড়াও প্রথমদিকে কলেজে কলেজে সিসি ক্যামেরা কিনতে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সেই টাকাতেও প্রায় ৪০টি ক্যামেরা কেনা হবে।

অন্যদিকে পিজি হাসপাতাল সূত্রে খবর, অভয়া-কাণ্ডের আগে এখানে ছিল ৬০০ ক্যামেরা। গত কয়েকদিনে বসানো হয়েছে আরও ৪০০টি। ৫ লক্ষ টাকা খরচে আরও কিছু সিসি ক্যামেরা কেনা হবে। অর্থাৎ পিজি থাকছে হাজারের বেশি সিসি ক্যামেরার নজরে।

পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজে ৩৫৮টি সিসি ক্যামেরা ছিল। নতুন করে লাগানো হয়েছে ৩৬৬টি। এছাড়া আগের ৫ লক্ষ টাকায় বেশ কিছু সিসি ক্যামেরা কেনা হবে। অর্থাৎ এখানে বসছে ৭২৪টি ক্যামেরা।

এনআরএস-এর অভয়া-কাণ্ডের আগে পর্যন্ত এখানে সিসি ক্যামেরা ছিল ১২৪টি। নতুন করে লাগানো চলছে ৬৯৮টি। এছাড়া ৫ লক্ষ অর্থসাহায্যের ক্যামেরাগুলিও লাগানো হবে। ফলে এখানে ৮২২টি সিসি ক্যামেরা বসতে চলেছে।

এই নিয়ে এক মেডিক্যাল কলেজের স্বাস্থ্যকর্তা জানান, ‘শুধু নিরাপত্তাই নয়, কর্মরত অবস্থায় গাফিলতি, রোগীর সামনে লাগাতার সোশ্যাল মিডিয়া আপডেট, রিল দেখা, মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, সবটাই এরপর থেকে আমাদের নজরে থাকবে। ডিউটিরত অবস্থায় স্বাস্থ্যকর্মীদের মাথায় সবসময় থাকবে, তাঁরাই যা-ই করুন না কেন, সবটাই সিসি ক্যামেরার নজরদারির মধ্যে রয়েছে। এতে হাসপাতালের কর্মসংস্কৃতি ভালো হবে বলে মনে করেন তিনি।’

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস