পর্ণশ্রীতে উদ্ধার দেহ, অভাবের জেরে আত্মহত্যা, দাবি পরিবারের

করোনা পরিস্থিতিতে হাতে সেরকম কোনও কাজকর্ম ছিল না। ফলে আর্থিক সঙ্কটের মধ্যে পড়েন তিনি। পরিবারের দাবি, আর্থিক অনটনের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিবেদক: পর্ণশ্রীতে পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অতনু মিত্র। ৪৫ বছর বয়স তাঁর।

কলকাতার পর্ণশ্রীর বটতলা বাজারের কাছে একটি পুকুর থেকে বুধবার সকালে অতনু মিত্রের দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির পরিবারের দাবি, কাজে যাওয়ার কথা বলে মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন অতনু। দ্রুত ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন তাঁরা। পরে পরিবারের তরফে থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। এরপর বুধবার সকালে পাড়ারই পুকুরে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। দেহ দেখে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। ঘটনার খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আর্থিক সঙ্কটের জেরে আনসিক অবসাদে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। তাঁরাই পুকুর থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অতনু মানসিক অবসাদে ভুগছিলেন। করোনা পরিস্থিতিতে হাতে সেরকম কোনও কাজকর্ম ছিল না তাঁর। ফলে আর্থিক সঙ্কটের মধ্যে পড়েন তিনি। এর জেরে অবসাদ আরও বেড়েছিল।  পরিবারের দাবি, আর্থিক অনটনের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা