পার্থ’র জামাইয়ের কাছে গিয়েছে দুর্নীতির প্রায় ৫০ কোটি টাকা, দাবি ইডি’র

নিয়োগ দুর্নীতির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল‌্যাণময় ভট্টাচার্যের কাছে পাচার করা হয়েছিল, এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল‌্যাণময় ভট্টাচার্যের কাছে পাচার করা হয়েছিল, এমনই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ৫০ কোটি টাকা কল্যাণময়কে পাঠানো হয়েছিল বলে দাবি গোয়েন্দাদের।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে তা জানতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কল্যাণময়কে জেরা করে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইডির তদন্তকারীদের দাবি, এসএসসি ও টেট দুর্নীতির ৫০ কোটি টাকা জামাইয়ের মাধ‌্যমে পাচার করেছিলেন পার্থ চট্টোপাধ‌্যায়।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়ের (Partha Chatterjee) মেয়ে ও জামাই আমেরিকায় একটি আইটি সংস্থায় কাজ করেন। কিন্তু তার পরেও কেন দুর্নীতিতে জড়িয়ে পড়লেন? ইডির গোয়েন্দাদের দাবি, শ্বশুরের নির্দেশ অনুযায়ী কল্যাণময় টাকা সরান। নিজের মামার বাড়ির লোকেদের বেছে নিয়েছিলেন তিনি। ইডি আধিকারিকদের অভিযোগ, এখনও পর্যন্ত এসএসসি ও টেট দুর্নীতির ৫০ কোটি কালো টাকা পিংলার স্কুল ও পার্থর স্ত্রীর নামে তৈরি একটি ট্রাস্টের মাধ‌্যমে সাদা করা হয়েছে।

অন্যদিকে ১৪ দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে তোলা হয় মানিক ভট্টাচার্যকেকে। নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনে মানিকবাবুর জামাইয়ের অ্যাকাউন্ট ব্যবহার করা হতে পারে বলে দাবি করেছে ইডির আইনজীবীরা। ২০১৪ সালে টেট পরীক্ষায় অকৃতকার্য হয়েও ৩২৫ জন স্কুলে চাকরি পান। কত টাকা দিয়ে এবং কীভাবে তাঁরা চাকরি পেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে আদালতে জানান ইডির আইনজীবীরা।

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার