কলকাতার তিন জায়গা থেকে উদ্ধার ৫৪ লাখ টাকা, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের মুখে কলকাতার তিনটি জায়গাতে তল্লাশি চালিয়ে ৫৪ লাখ টাকা উদ্ধার করল লালবাজার। পোস্তা, বড়বাজার ও বউবাজার এলাকায় অভিযান চালানো হয়।  এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। বাজেয়াপ্ত হওয়া টাকাগুলি হাওলার টাকা বলে সন্দেহ করা হচ্ছে। জানা যাচ্ছে, রাস্তা দিয়ে এরা টাকা নিয়ে যাচ্ছিল। সন্দেহ হাওয়াতে ব্যাগে তল্লাশি চালান অফিসারেরা। সেইসময় ব্যাগে বিপুল পরিমাণ টাকা মেলে। এই টাকা কোথা থেকে পেলেন তার কোনো নথি দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত করা হয়।

কয়েকদিন ধরেই পুলিশ কাছে খবর ছিল যে কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা ঢুকছে। বেআইনি আর্থিক লেনদেন হচ্ছে। এই খবরকে সামনে রেখেই আসরে নামে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে মোট ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বড়বাজার এলাকায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোড থেকে সৌরভ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মোট ১৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পোস্তা থানা এলাকার কালীকৃষ্ণ টেগর রোড থেকে চন্দ্রমোহন ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে দশ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। একইসঙ্গে বউবাজার এলাকা থেকে প্রদীপ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছে মোট ৩০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। কোথা থেকে এই টাকা তাঁরা পেলেন, তার কোনও সদুত্তর দিতে পারেননি ওই তিন ব্যক্তি। ইতিমধ্যে গোটা বিষয়টি নির্বাচন কমিশন ও আয়কর বিভাগকে জানিয়েছে কলকাতা পুলিশ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের