মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে কালীঘাটে চাকরিহারা ৬ শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন চাকরিহারাদের একটি দল। বিকাশ ভবন থেকে বৃহস্পতিবার সকালে চাকরিহারা শিক্ষিকাদের একটি দল পৌঁছেছেন কালীঘাটে। কোনও রকম অনুমতি না নিয়েই কালীঘাটে গিয়েছেন তাঁরা। তাই পুলিশের বাধা সম্মুখীন হতে হয়েছে তাঁদের।

এদিন সকালে বিকাশ ভবন থেকে ৬ জনের একটি শিক্ষিকাদের দল পৌঁছে যান কালীঘাটে। সেখানেই তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। নিজেদের সমস্যার কথা খুলে বলবেন। শিক্ষা দফতরের পক্ষ থেকে কোনও বিজ্ঞপ্তি প্রকাশের আগেই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া তাঁরা। নতুন করে পরীক্ষায় তারা বসতে চান না। কালীঘাটে ওই দলটি পৌঁছতেই তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে কথা বলেন চাকরিহারা শিক্ষিকারা। প্রাথমিকভাবে তাদের আটকানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের গাড়িতে করেই তাঁদের কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। কালীঘাট থানাতেই অপেক্ষা করছেন চাকরিহারা শিক্ষিকারা।

তাঁদের কথা, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। তাঁদের আশা, মুখ্যমন্ত্রী তাদের মানসিক অবস্থা বুঝে অবশ্যই দেখা করবেন। কোনরকম অনুমতি নেওয়ার মতো অবস্থায় তাঁরা এই মুহুর্তে নেই। এসব সামলে তারা পড়াশোনা কখন করবে। পাশাপাশি বিগত ১০ বছর ধরে কোনরকম এসএসসির পরীক্ষা হয়নি। অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ছাত্র ছাত্রী এই পরীক্ষায় ভাগ নেবেন। চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা প্রায় ১০ বছর ধরে বি এ ডিগ্রী এবং মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করেছিলেন। বর্তমানে এতকিছু সামলে তার সাথে সাথে পুনরায় পড়াশোনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই এই দাবি নিয়ে তারা বৃহস্পতিবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন।

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা