বুধবার বন্ধ থাকছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একাধিক মেট্রো উদ্বোধন করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই দিনেই বন্ধ থাকবে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। এরফলে বেশ অসুবিধার মুখে পড়তে হবে নিত্য যাত্রীদের। তবে কেন এই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে তা এখন জানা যায়নি। অন্যদিকে  বুধবার প্রধানমন্ত্রী একসঙ্গে তিনটি মেট্রো করিডরের নয়া লাইন   উদ্বোধন করবেন।

বুধবার প্রধানমন্ত্রী ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা থেকে মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। আর সেই উদ্বোধন নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রী দফতরের তরফে জানান হয়েছে, করিডোরের পাশাপাশি একাধিক মেট্রো লাইনের উদ্বোধন করবেন মোদি। মেট্রো তরফে জানান হয়েছে, ৬ মার্চ সকাল ১০ টায় শুরু হবে এইসকল প্রকল্পের উদ্বোধন। মোদি এসপ্ল্যানেড থেকে ভার্চুয়ালিভাবে একাধিক প্রকল্পের সুচনা করবেন।

উল্লেখ্য, ইতিহাসে এই প্রথমবার  গঙ্গার তলা দিয়ে মেট্রো চলবে।  ৪.৮ কিলোমিটারের হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের অংশের লাইন  তৈরি হয়েছে গঙ্গার তলা দিয়ে। বুধবার এই মেট্রো  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে একথায় গঙ্গার তলা দিয়ে যাওয়া মেট্রো রেলের এই সুড়ঙ্গপথ দেশের প্রথম যুগান্তকারী উন্নয়নের স্মারক হতে চলেছে। 

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ