অবৈধ পার্কিংয়ের জের, যশোর রোডে ৭কিমি লম্বা যানজট

শনি দুপুরে যশোর রোডে যানজটের জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী। বাস থেকে নেমে অনেকেই বাধ্য হন পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কড়া নির্দেশ ছিল রাস্তায় যত্রতত্র অবৈধ পার্কিং(Illegal Parking) করা যাবে না। যেখানে যেখানে এই ব্যবস্থা রয়েছে সেগুলি তুলে দিতে হবে। কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি সেটা শনিবার ভর দুপুরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যশোর রোড(Jessore Road)। মূল কলকাতা(Kolkata) এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের(National Highway 34) সংযোগসাধনকারী এই রাস্তায় এদিন প্রায় ৭কিমি লম্বা যানজট থমকে দিয়েছে এলাকার গতি। পরিস্থিতি এতটাই খারাপ যে, অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার গাড়িও সেখানে আটকে গিয়েছে। আর এই যানজটের জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী।

আরও পড়ুন মমতার নির্দেশ মতো ওয়েনাডে সাকেত-সুস্মিতা, ঘুরে দেখলেন এলাকা

এদিন ভোরে বেশ ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ উত্তর শহরতলি এলাকায়। তার জেরে বিধানবনগর পুরনিগম, দক্ষিণ দমদম, দমদম পুরসভার এলাকার বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়। জল জমেছে ভিআইপি রোডের একাংশেও। দুপুরের পরেও সেই জল বেশ কিছু জায়গায় নামেনি। এর জেরে যশোর রোড থেকে ভিআইপি রোড, দুটিতেই যানবাহণের গতি শ্লথ হয়ে পড়েছে। এর মধ্যে আবার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই দুই রাস্তার পাশে অবৈধ ভাবে পার্কিং করে রাখা গাড়ি। যার জেরে মূল রাস্তাই গিয়েছে ছোট হয়ে। আর তার জেরেই লম্বা জ্যাম দেখা দিয়েছে যশোর রোডে। কলকাতা বিমানবন্দর থেকে সেই জ্যাম ছড়িয়ে পড়েছে বি টি কলেজ পর্যন্ত। অথচ এই অংশে যানজট ছাড়াতে দেখা মিলছে না কোনও পুলিশের। ফলে আমজনতা চম ভোগান্তির মুখে পড়েছেন।

আরও পড়ুন DVC জল ছাড়া শুরু করতেই কুণালের ট্যুইট তোপ, বন্যা ঠেকাতে বৈঠক মুখ্যসচিবের

যানজটের জেরে এদিন অনেককেই দেখা গিয়েছে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে। আর এই ঘটনার জেরে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও কীভাবে যশোর রোডের দুইধারে এভাবে অবৈধ পার্কিংয়ের ঘটনা এখনও হয়ে চলেছে? স্থানীয় প্রশাসন কী করছে? কী ভূমিকা তাঁদের? কেন তাঁরা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও এই অবৈধ পার্কিং তুলে দিচ্ছেন না? যদিও এদিন এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনও পুলিশ আধিকারিকের দেখা মেলেনি। কার্যত পুলিশেরই দেখা মেলেনি যানজট ও প্রায় অবরুদ্ধ হয়ে পড়া অংশে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা